Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

ব্রেকাপ করতে গিয়েই একসাথে থাকতে শুরু করেন যশ-নুসরাত, আর একটু হলেই ব্রেকআপ হচ্ছিল যশ-নুসরতের! গোপন প্রেমের কথা ফাঁস তারকা জুটির, ভাইরাল ভিডিও

ব্রেকাপ করতে গিয়েই একসাথে থাকতে শুরু করেন যশ-নুসরাত, আর একটু হলেই ব্রেকআপ হচ্ছিল যশ-নুসরতের! গোপন প্রেমের কথা ফাঁস তারকা জুটির, ভাইরাল ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। সম্প্রতি তারা গোয়াতে ছুটি কাটাতে গিয়েছেন। সেখানে ফোর্ট আগুয়াডা থেকে নিজেদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই তারকা জুটি, বর্তমানে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ২০২১-এর মাঝামাঝি সময় পর্যন্ত নিজের সাথে যশ দাশগুপ্তের সম্পর্ক প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। আগস্টের শেষে ঈশানের জন্মের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা তথ্য সামনে আসতে থাকে। পুজোর সময় বেশ কিছু জায়গায় তাদের একসাথে দেখা মেলে। এমনকি অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তাকে হাতে শাঁখা পলা ও সিঁদুর পরতেও দেখা যায়।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও মন দিয়েছেন নুসরাত জাহান। ইশক এফএমে ‘ইশক উইথ নুসরত, ভালোবাসায় বোল্ড’এ সঞ্চালিকার ভূমিকায় দেখা মেলে অভিনেত্রীর। ইউটিউবে এই শোয়ের সমস্ত এপিসোড অ্যাভেলেবেল রয়েছে। এই শোতেই সম্প্রতি হাজির হয়েছিলেন যশ দাশগুপ্ত, তার বর্তমান স্বামী। সেখানেই নিজেদের সম্পর্কের নানা গোপন তথ্য ফাঁস করলেন নিজেরাই। সেখানেই তারা জানান ব্রেকআপ করতে গিয়ে একসাথে থাকতে শুরু করেছিলেন তারা।

এই শোতেই যশ দাশগুপ্তের সাথে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি একদিন যশ দাশগুপ্তের ফোন পেয়ে বাড়ি থেকে নীচে নেমে এসে গাড়িতে উঠে বসেছিলেন। সেদিন তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন তাদের মধ্যেকার সমস্ত সমস্যা মিটে যায় এবং তারা একসাথে থাকতে শুরু করেন। আর এরপরেই যশ দাশগুপ্ত বলেছেন, সেদিনের পর থেকেই তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল।

আরও পড়ুন: এবার গড়ের মাঠে দুর্দান্ত সুরে গিটার হাতে গান গাইলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

আপাতত এই দৃশ্যটুকু সোশ্যাল মিডিয়ার পাতায় ইশক এফএমের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে, যা যশ ও নুসরাত অনুরাগীদের মধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে। এদিন নুসরাত জাহান ক্যামেরার সামনে প্রকাশ্যে একথা বলেছেন, যশ দাশগুপ্তই তার জীবনের একমাত্র পছন্দ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment