Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

‘এবার বৌমা খুকুমণির স্কুটিতে চাপল শাশুড়ি নীপা’! ‘বদলাচ্ছে দুজনের সম্পর্কের সমীকরণ’, শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্ক কেমন হবে খুকুর?

‘এবার বৌমা খুকুমণির স্কুটিতে চাপল শাশুড়ি নীপা’! ‘বদলাচ্ছে দুজনের সম্পর্কের সমীকরণ’, শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্ক কেমন হবে খুকুর?

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘খুকুমণি হোম ডেলিভারি’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকায় অসাধারণ ফলাফল করে সকলকে চমকে দিয়েছে এই ধারাবাহিক।

এবং এর মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে এই ধারাবাহিকের অন্যরকম গল্প মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। তবে এবার ধারাবাহিকের নতুন পর্ব দেখে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন নতুন কোনো চমক আসতে চলেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’র গল্পে।

প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়িকা খুকুমণির ইতিমধ্যেই বিয়ে হয়েছে ধারাবাহিকের নায়ক বিহানের সঙ্গে, যে মানসিকভাবে অসুস্থ। ফলে একই সঙ্গে হোম ডেলিভারির ব্যবসা এবং স্বামীর দেখাশোনা করতে হচ্ছে খুকুমণিকে। পাশাপাশি নিত্যদিনই তার সঙ্গে তার শাশুড়ি মা নীপার বিভিন্ন বিষয়ে ঝামেলা লাগতে দেখতে পান নেটিজেনরা। কিন্তু এবার বাধ্য হয়েই খুকুমণির স্কুটিতে চাপতে হলো তার শাশুড়ি মাকে।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে দেখেই পার্টি ছেড়ে লেজ গুটিয়ে পালালেন সলমন খান! সলমনের রাগী মুখ দেখে হাসির রোল, মুহূর্তে ভাইরাল ভিডিও

প্রথমে ভয় পেলেও খুকুমণি অবশ্য তাকে ভয়কে জয় করার বার্তা দিয়ে স্কুটিতে চাপিয়ে পৌঁছে দিয়েছে গন্তব্যস্থলে। বলাই বাহুল্য এই দৃশ্য দেখার পর ‘খুকুমণি হোম ডেলিভারি’র দর্শকরা মনে করছেন এবার হয়তো খুকুমণির সঙ্গে তার শাশুড়ির সম্পর্কের মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন দেখতে পাবেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment