Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

ঝুলন গোস্বামীর বায়োপিকে কেন নেওয়া হলো ফর্সা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে! শ‍্যামবর্ণা বাঙালি অভিনেত্রীকে নেওয়ার দাবি জানালো ক্ষুব্ধ নেটনাগরিকরা, নুষ্কা ভক্তরা আশ্বস্ত হলেও বিক্ষোভ জানিয়েছিল একাংশ

ঝুলন গোস্বামীর বায়োপিকে কেন নেওয়া হলো ফর্সা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে! শ‍্যামবর্ণা বাঙালি অভিনেত্রীকে নেওয়ার দাবি জানালো ক্ষুব্ধ নেটনাগরিকরা, নুষ্কা ভক্তরা আশ্বস্ত হলেও বিক্ষোভ জানিয়েছিল একাংশ

অবশেষে অনেক দ্বন্দ্ব, কথা কাটাকাটির পর আশ্বস্ত হলো অনুষ্কা ভক্তরা। সবশেষে ঝুলন গোস্বামী বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা ঝুলন গোস্বামী বায়োপিক নিয়ে উত্তেজিত ছিল জনগণ। তবে ঝুলনের ভূমিকায় অভিনয় করবে কে তা নিয়ে বিশেষ দ্বন্দ্বে ছিল সিনেমাপ্রেমীরা। অবশেষে অনুষ্কা শর্মা নিজেই আশ্বস্ত করলেন সকলকে। সিনেমার ট্রিজার ভিডিও আপলোড করে সকলকে জানিয়ে দিলেন যে অবশেষে তিনি ঝুলন গোস্বামী ভূমিকায় অভিনয় করছেন তার বায়োপিকে।

ঝুলন গোস্বামী বায়োপিক এর নাম রাখা হয়েছে “চাকদা এক্সপ্রেস’। ছবিটির ট্রিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুষ্কা শর্মা লিখেছেন ” এটা খুব বিশেষ একটা ছবি কারণ এটা অসাধারন আত্মত‍্যাগের একটা গল্প। প্রাক্তন ভারতীয় অধিনায়িকা ঝুলন গোস্বামীর জীবন কাহিনি অবলম্বনে তৈরি ‘চাকদা এক্সপ্রেস’। মহিলা ক্রিকেটের দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে যাবে।” অনুষ্কা আরও জানান যে যেই সময় ঝুলন গোস্বামী ভারতীয় মহিলা দলের হয়ে ক্রিকেট খেলেছিলেন সেই সময় অনেক নারীরই ক্রিকেট খেলার কথা ভাবা অসম্ভব ছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঝুলন গোস্বামী একজন ইনস্পিরেশন সকল মহিলার কাছে এবং একজন এত বড় মাপের ক্রিকেটার এর ভূমিকায় অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন অনুষ্কা। নেটিজেনদের একাংশ যেমন অনুষ্কা শর্মা কে ঝুলন গোস্বামী ভূমিকায় অভিনয় করতে দেখে খুশি হয়েছেন, আবার অন্য অংশ অনুষ্কা শর্মা কে ঝুলন গোস্বামী জায়গায় কিছুতেই মেনে নিতে পারছেন না।

চার বছর পর সিনেমার পর্দায় ফিরতে পেরে অনুষ্কার নিজেও প্রচন্ডভাবে খুশি। এবং তার ভক্তরাও তাকে একেবারে নতুন একটি ভূমিকা দেখতে অপেক্ষা করে রয়েছে। তবে নেটিজেনদের একাংশ বলছে অনুষ্কা শর্মা কে ঝুলন গোস্বামী ভূমিকায় একেবারেই মানাচ্ছে না। একজন কমেন্ট বক্সে লিখেছেন যে “বায়োপিক যখন বানানো হচ্ছে তখন গায়ের রং মিল রেখে একজন অভিনেত্রীকে নেওয়া যেত না কি?” আবার অনেকের দাবি “একজন বাঙালি অভিনেত্রীকে নিয়ে কি খুব ক্ষতি হয়ে যেত” উঠেছে এই ধরনের নানা মন্তব্য।

আরও পড়ুন: বাংলা ছবির নক্ষত্রপতন, চলে গেলেন অভিষেক চ্যাটার্জি 

২০২০ থেকেই ঝুলন গোস্বামী বায়োপিক এর সঙ্গে অনুষ্কা শর্মার জড়িত থাকার গুঞ্জন ওঠে। এমনকি ইডেন গার্ডেনে ঝুলন গোস্বামী সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে। দু বছর আগে এই ছবির শুটিং শুরু হয়েছিল। তবে মাঝে করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েক মাস শুটিং বন্ধ ছিল। তারপরেই অনুষ্কা সন্তানসম্ভবা হয়ে পড়ে এবং যার কারণেই দীর্ঘ কয়েক মাস শুটিং বন্ধ ছিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment