Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

৭৮ থেকে ৫৮! গোলগাল মুখের এই মেয়েটাই এখন টলিপাড়ার সব থেকে ‘হট বেব’, জেনে নিন অভিনেত্রী দেবলীনার ‘ফ্যাট টু ফিট’ হওয়ার গল্প, ভাইরাল ছবি

৭৮ থেকে ৫৮! গোলগাল মুখের এই মেয়েটাই এখন টলিপাড়ার সব থেকে ‘হট বেব’, জেনে নিন অভিনেত্রী দেবলীনার ‘ফ্যাট টু ফিট’ হওয়ার গল্প, ভাইরাল ছবি

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে একটি গোলগাল মেয়েকে খোলা চুলে, লাল সাদা স্ট্রাইপ টপ ও নীল জিন্সের সাথে একটি লাল জ্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছে। চিনতে পারছেন? তিনি আমাদের সকলের প্রিয় ‘রঙ্গবতী’। ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জী স্ত্রী। উত্তম কুমারের নাতবউ বললেও ভুল বলা হবে না। তিনি আর কেউ নন সকলের প্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। ইতিমধ্যেই বড় পর্দায় একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেত্রী।

তবে এখনকার আর আগেকার দেবলীনার মধ্যে এক বিশাল পরিবর্তন এসেছে। ‘ফ্যাট টু ফিট’ হয়েছেন তিনি। শরীরচর্চা নিয়ে তিনি যথেষ্ট সচেতন তার অজানা নয় কারোরই। দেবলীনার আগের ছবি দেখলে তাকে অনেকেই চিনতে পারবেন না। জানেন কি আগে এই অভিনেত্রীর ওজন ছিল ৭৮ কেজি। তবে এখন তা কমে দাঁড়িয়েছে ৫৮’এ। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছুই নেই, অভিনেত্রী হওয়ার জন্যই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি।

ছোট থেকেই নাচতে ভালোবাসতেন দেবলীনা কুমার। অভিনেত্রী হওয়ার ইচ্ছাও হচ্ছিল ছোট থেকেই। তবে নিজের ভারিক্কি চেহারার জন্য ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে তার কাজ পেতে অসুবিধা হতে পারে এই কথা ভেবেই শরীরচর্চা করা শুরু করেন তিনি। শরীর চর্চার পাশাপাশি নিতে থাকেন প্রপার ডায়েটও। তবে ডায়েট শুরু করার পরেই তিনি বুঝিয়ে গিয়েছিলেন এত কঠিন ডায়েট মেনে চলা তার পক্ষে সম্ভব নয়। কারণ তিনি খেতে অসম্ভব ভালোবাসেন।

আরও পড়ুন: ‘আপনি মায়ের নামে কলঙ্ক!’ দুধের শিশু ঈশানকে বাড়িতে রেখে যশের প্রেমে মত্ত নুসরতকে কটাক্ষ নেটিজেনদের, যশের সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়ে ট্রোলড নুসরত

প্রায় দিনই চলে বিরিয়ানি, দুধ চা, মটন। তবে যা খান বুঝে শুনে। ঠিক যতটা পরিমাণ খাবার খান পরেরদিন ঠিক ততটাই ক্যালোরি বার্ন করে নেন। আজ তার এই দৃঢ় পরিশ্রমের জন্যই নিজের ওজন ৭৮ কেজি থেকে নামিয়ে এনেছেন ৫৮ কেজিতে। নিজের বাড়িতে জিমের সমস্ত সরঞ্জাম কিনে নিয়েছেন তিনি। মাঝে মাঝেই সাইক্লিং করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে দেখা যায় অভিনেত্রীকে। সেই সফরে সঙ্গী হন স্বামী গৌরব চ্যাটার্জী। তিনিও নিজের শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন। সম্প্রতি লন্ডনে ছুটি কাটিয়ে এসেছেন গৌরবের সাথে। সেই বেড়ানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ইতিমধ্যেই তারা একসাথে পর্দায় জুটি হিসেবে কাজও করে ফেলেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment