Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

‘দু’ঘণ্টা দেরিতে নায়ক আসেন, জুতো বেঁধে দেন সহকারী এটাই টলিউড!’, সাক্ষাৎকারে টলিউডের অনেক গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা হিরন চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘দু’ঘণ্টা দেরিতে নায়ক আসেন, জুতো বেঁধে দেন সহকারী এটাই টলিউড!’, সাক্ষাৎকারে টলিউডের অনেক গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা হিরন চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেতা দের মধ্যে অন্যতম একজন হলেন হিরন চট্টোপাধ্যায়। টলিউডের বেশ দীর্ঘ কয়েক বছর তাকে দেখা না গেলেও রাজনৈতিক ময়দানে চর্চায় থাকেন তিনি। আমরা সকলেই জানি হিরন টলিউডে আসার আগে একজন পেশাদার সংস্থায় কর্মরত ছিলেন। হঠাৎই সেই কর্মসংস্থান ছেড়ে অজানা এক ভবিষ্যতের দিকে হাত বাড়ান তিনি। কিন্তু এর আগে যে কর্মসংস্থায় কাজ করতে তিনি সেখানে টাইম মেনটেন করা হতো দারুণভাবে। তাই সেই অভ্যাসটা রয়ে গিয়েছিল প্রথম যখন টলিউডের আসেন তখন। প্রথমত টলিউডের সবরকম নিয়ম তিনি জানতেন না তাই সময়ের দু’ঘণ্টা আগেই শুটিংয়ের ফ্লোরে উপস্থিত হয়েছিলেন।

শনিবার একটি সংবাদপত্র সংস্থার সাক্ষাৎকারে টলিউডের নানা অজানা গল্প তুলে ধরেন অভিনেতা। টলিউডে প্রথম দিন এসে তিনি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। সময়ের কয়েক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলেন শুটিং ফ্লোরে যার জন্য তাকে বলা হয়েছিল “তুমি আর কোন পেশাদার কর্মী নও তুমি এখন নায়ক তাই তোমাকে সবাইকে অপেক্ষা করাতে হবে তাহলে সবাই তোমার কদর করবে।”

তবে হিরনের এই অভ্যাস গড়ে তুলতে বেশ কিছুটা সময় লেগেছিল। তিনি টলিউডে এসে দেখেছিলেন সময়মতো আসেনা মেকাপম্যান। মেকআপ ভ্যান চলে এলোও অভিনেতা অভিনেত্রীরা দু’ঘণ্টা পর আসেন তারপর তারা মেকআপ ভেঙে রেডি হন এমনকি প্রথম দিন এসে তাকে রীতিমত অভিনেতাদের জন্য দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। মেকআপ রুমে তিনি এরকম অনেক দৃশ্য দেখেছেন যেখানে অভিনেতাদের রূপটানের পর সহকর্মীরা পায়ের মোজা পরিয়ে দিচ্ছে অভিনেতা অভিনেত্রীদের। তবে এই সমস্ত কাজে অভ্যস্ত হতে পারেনি হিরন। তিনি এখনোও নিজের জুতো মোজা নিজেই পড়ে নেন।

আরও পড়ুন: ‘কোনও কুকুরও দেখতে যাবেনা হৃত্বিকের সিনেমা’, ভাইজানের কথা শুনে সলমনকে ধুয়ে দিয়েছিলেন হৃত্বিক, বলিউডের এই দুই অভিনেতার মধ্যে বন্ধ কথাবার্তা, মুখ দেখাদেখি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story