Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘বেশি ছবি করবো না আর, ঈশানই এখন প্রথম প্রায়োরিটি’! ছেলের সাথে সময় কাটাতে চান অভিনেত্রী, ছবিতে অভিনয়ের পরিমাণ কমাবেন সাফ জানালেন নুসরত, অকপট সুপারস্টার নুসরত জাহান

‘বেশি ছবি করবো না আর, ঈশানই এখন প্রথম প্রায়োরিটি’! ছেলের সাথে সময় কাটাতে চান অভিনেত্রী, ছবিতে অভিনয়ের পরিমাণ কমাবেন সাফ জানালেন নুসরত, অকপট সুপারস্টার নুসরত জাহান

টলিউড ইন্ডাস্ট্রির বিতর্কিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরাত জাহান। গতবছরের মাঝামাঝি সময় থেকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মিডিয়াতে চলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া। তার বিবাহ বিচ্ছেদ, নতুন সম্পর্কে জড়ানো, বিয়ে করা, মা হওয়া সবকিছু নিয়েই একরাশ কৌতূহল জমেছিল মানুষের মনে। তবে ঈশানের জন্মের আগে পর্যন্ত যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান নিজেদের সম্পর্ক, ঈশানের জন্মানোর কথা সবটাই গোপন রেখেছিলেন। ব্যক্তিগত জীবনকে মিডিয়ার সামনে খুল্লামখুল্লা রাখতে চাননি তারা। তবে ঈশানের জন্মানোর পর নুসরাত জাহান মিডিয়ার সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার ছেলের বাবা যশই। আর তারপর থেকেই একে অপরের সাথে একান্তে সময় কাটাতে কিংবা ছুটি কাটাতে দেখা যায় তাদের। তবে নিজেদের সিদ্ধান্তেই এখনো ছেলের মুখ প্রকাশ্যে আনেননি তারা।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি ছবিতে অভিনয়ের পরিমাণ কমাবেন, যা শুনে অবাক হয়েছেন তার অনুরাগীরাও। বর্তমানে টলিউডের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে নুসরাত জাহান অন্যতম। কিন্তু এই মুহূর্তে তার কাছে প্রথম গুরুত্ব পাবে তার ছেলে আর সেটাই স্বাভাবিক। একজন মা হিসেবে এই চিন্তাটা একেবারেই সাধারণ। অভিনেত্রী এও জানিয়েছেন তিনি অভিনয় করবেন কিন্তু খুব বেছে বেছে। তিনি সবধরনের চরিত্রে অভিনয় করতে চান। চরিত্রাভিনয় করতেও তার অসুবিধা নেই। আপাতত অভিনেত্রী তার আসন্ন ছবি সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘স্বস্তিক সংকেত’এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।

গতবছরের শেষের দিকে অভিনেত্রী শেষ করলেন ‘জয় কালী কলকাত্তাওয়ালী’র শুটিং। ‘স্বস্তিক সংকেত’ ছবিতে অভিনেত্রী লেখিকার রুদ্রাণীর চরিত্রে অভিনয় করেছেন। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে অভিনেত্রী বেজায় খুশি। আগামী ২১’শে জানুয়ারি এই ছবি মুক্তির কথা রয়েছে। তবে করোনা আবহের কথা মাথায় রেখে শেষপর্যন্ত কি হবে তা বলা মুশকিল। এছাড়াও ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে যশের সাথে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন নুসরাত জাহান।

আরও পড়ুন: Akshay Kumar: ট্যাক্সির মতো হেলিকপ্টার ব্যবহার করতেন অক্ষয়! ‘তিস মার খান’ নিয়ে মুখ খুললেন ফারহা

তবে আপাতত নিজের বেশিরভাগ সময়টাই তিনি কাটাতে চান ছেলে ঈশানের সাথে। কারণ ঈশানের প্রথম দাঁড়ানো, প্রথম হাঁটা, প্রথম কথা বলা কোন কিছুই মিস করতে চান না তিনি। রীতিমতো ক্যামেরায় বন্দি করে রাখতে চান সেইসমস্ত দৃশ্য। আপাতত যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান নিজেদের একরত্তি ছেলে ঈশান, নিজেদের কাজ ও সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন। বেজায় সুখে দিন যাপন করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment