Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

রবীনা ট্যান্ডন এর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই শিল্পা শেঠি ও রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অক্ষয় কুমার, সাক্ষাৎকারে আসল সত্যি ফাঁস করলেন অভিনেত্রী, রবীনার সঙ্গে ভেঙে যাওয়া বাগদান নিয়ে মুখ খোলেন অক্ষয়

রবীনা ট্যান্ডন এর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই শিল্পা শেঠি ও রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অক্ষয় কুমার, সাক্ষাৎকারে আসল সত্যি ফাঁস করলেন অভিনেত্রী, রবীনার সঙ্গে ভেঙে যাওয়া বাগদান নিয়ে মুখ খোলেন অক্ষয়

বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখী পরিবার হলেও একসময় বলিউডের বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের বিরুদ্ধে। বলিউডে শিল্পা থেকে শুরু করে রবীনা ট্যান্ডন সকলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। তবে শিল্পা শেঠির অভিযোগ নিয়ে কখনোই মুখ খোলেননি অক্ষয়, কিন্তু রবীনার সঙ্গে সম্পর্ক নিয়ে সরাসরি কথা বলেছিলেন তিনি। সেই সময় বলিউডের জনপ্রিয় জুটি ছিল অক্ষয় কুমার ও রবীনা ট্যান্ডন। বলিউডের পেজ থ্রীর টপ খবর ছিল তখন অক্ষয় এবং রবিনের প্রেম। তাদের সম্পর্ক বিয়ের কথা অবধিও গড়িয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এঙ্গেজমেন্ট হবার পরে ভেঙে যায় তাদের বিয়ের আলোচনা।

শোনা যায় মন্দিরে গিয়েই এই দুজনের বিয়ের পরিকল্পনা ছিল। তাদের দুই পরিবারের থেকে সমর্থন ছিল এই সম্পর্কে। কিন্তু শেষ মুহূর্তে এই বিয়ে কেন ভেঙ্গে গিয়েছিল এখনো এই প্রশ্ন অনেক নেটিজেনদের মনে ঘুরপাক করে।

এক সাক্ষাৎকারে রবীনা ট্যান্ডন জানিয়েছিলেন যে এক অভিনেতা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই অভিনেতাকে তিনি ফিরিয়ে দেন তিনি জানিয়েছিলেন যে এর আগে ক্যারিয়ারকে সরিয়ে রেখে তিনি ভালোবাসার মানুষকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। কিন্তু বর্তমানে তার কাছে কেরিয়ারটা সবার আগে। এমনকি রবীনা ট্যান্ডন অক্ষয় কুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছিলেন একই সঙ্গে তিনি শিল্পা এবং রেখার সঙ্গে সম্পর্কে রয়েছে। রুবিনা এবং অক্ষয় কুমারের বিচ্ছেদ হয়ে যায় ১৯৯৮ সালে। এরপরে অক্ষয় এই বিষয় নিয়ে মুখ খোলেননি কোনরকম। কিন্তু এরপরে এক সাক্ষাৎকারে নিজের হয়ে সাফাই দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: রাণীমার তীক্ষ্ণ বুদ্ধির সামনে হেরে গিয়েছিল ব্রিটিশ ইংরেজদের চালাকি, জেনে নিন ব্রিটিশ আমলে রানি রাসমণির সাহসিকতার কথা, রইলো সেই গল্প

অক্ষয় কুমার জানিয়েছিলেন যে রুবিনা র সঙ্গে তার বাগদান হয়েছিল ঠিকই কিন্তু তাদের বিয়ের খবরটি একেবারেই গুঞ্জন ছিল। তাদের দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও একাধিক শুটিং করেন একসাথে। তারপরে টুইংকেল খান্নার সঙ্গে সম্পর্কে জড়ান অক্ষয় কুমার এবং অবশেষে তাকে বিয়ে করেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story