Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

এত চক্রান্তের পরেও প্রথমবার উকিল হয়ে স্বামীর জামিন করালো ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি! ‘ওকালতি অত সহজ না’, কটাক্ষ নেটিজেনদের

এত চক্রান্তের পরেও  প্রথমবার উকিল হয়ে স্বামীর জামিন করালো ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি! ‘ওকালতি অত সহজ না’, কটাক্ষ নেটিজেনদের

সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই একাধিক সিরিয়ালকে টেক্কা দিতে দেখা গিয়েছিল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটিতে টিআরপি তালিকাতেও বেশ ভাল ফলাফল করছিল অন্বেষা হাজরা অভিনীত এই ধারাবাহিকটি। তবে সম্প্রতি ধারাবাহিকের গল্প নিয়ে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারণ সম্প্রতি দেখানো হয়েছে ধারাবাহিকের নায়ক সাত্যকিকে বাঁচানোর জন্য তার স্ত্রী উর্মি আচমকাই ট্যাক্সি ড্রাইভার থেকে উকিল সেজে হাজির হয়ে যায় কোর্টে।

এবার ধারাবাহিকের নতুনপর্বে দেখা গেল প্রথমবার ওকালতি করতে এসেই জয়লাভ করে ফিরেছে উর্মি। কারণ তার মোক্ষম সওয়াল-জবাবের সামনে হার মানতে বাধ্য হয়েছে দক্ষ উকিলও। ফলাফলস্বরূপ স্বামীর জামিন করাতে সক্ষম হয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্র উর্মি।

পাশাপাশি এদিন ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা গিয়েছে ধারাবাহিকের ভিলেনের কাছ থেকে টাকা নিয়ে একজন মহিলা মিথ্যা শ্লীলতাহানীর দায়ে ধারাবাহিকের নায়ককে ফাঁসাতে চেষ্টা করলেও উর্মির বাধায় তা সম্ভব হয়নি। ফলে জামিন মিলেছে সকলের প্রিয় সাত্যকির। এদিনের পর্ব দেখার পর ধারাবাহিকের অনুগামীরা মনে করছেন আসল ভিলেনকে খুঁজে বার করা এবং তাকে শাস্তি দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ তারা জানেন ধারাবাহিকের গল্প অনুযায়ী সাত্যকিকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত উর্মি থামবে না।

আরও পড়ুন: তোমার গান শুনে সকলে ঝিমিয়ে পড়ে! অরিজিৎ কে সকলের সামনেই ব্যঙ্গ ছুঁড়ে দিয়ে বললেন সালমান খান!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment