Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

‘জ্যাকেট পরব না খুলবো?’, হট ফটো পোস্ট করে এবার ফ্যানেদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিতে দেখা গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, হট পিঙ্ক রঙের কোল্ড সোল্ডার টপ পরে পোজ দিচ্ছেন অভিনেত্রী

‘জ্যাকেট পরব না খুলবো?’, হট ফটো পোস্ট করে এবার ফ্যানেদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিতে দেখা গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, হট পিঙ্ক রঙের কোল্ড সোল্ডার টপ পরে পোজ দিচ্ছেন অভিনেত্রী

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে তিনি জানিয়েছিলেন বেশ কিছু দিন বাড়ির বাইরে না বেরোনোর সত্ত্বেও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।এরপর চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে থাকতে শুরু করেছিলেন মিমি। তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেল তাকে একটি সুখবর যা থেকে অনুগামীরা জানতে পেরেছেন করোনা থেকে সেরে উঠতে সক্ষম হয়েছেন মিমি চক্রবর্তী।

এবং এদিন সুস্থ হয়েই ঘুরতে যাওয়ার ফটো পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি ছিলনা তার মুখে মাস্কও। যা দেখে অনুগামীদের অনেকেই মনে করেছিলেন হয়তো করোনা বিধি ভাঙলেন তৃণমূল সাংসদ নিজেই। তবে অভিনেত্রী জানিয়েছেন সত্যিকারের বেড়ানো নয় বরং বাড়িতে নিজেকে বন্দী করে ভার্চুয়ালি জঙ্গল থেকে শুরু করে বরফে মোড়া পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। পাশাপাশি গোলাপি জামা এবং জিন্সের জ্যাকেট পরে নিজের হট ফটো শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত এই মুহূর্তে মিমির হাতে রয়েছে বেশ কয়েকটি টলিউডের প্রজেক্ট তবে করোনা পরিস্থিতির জন্যে সেগুলি কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নিম এর মধ্যে রয়েছে অর্জুন চক্রবর্তীর বিপরীতে ‘খেলা যখন’ সিনেমাটি। পাশাপাশি আরও একাধিক টলিউড প্রজেক্টে কাজ করবেন মিমি চক্রবর্তী, এমনটাই জানা গিয়েছে টলিউডের সূত্রে।

আরও পড়ুন: এবার অভিযোগ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে, মামলা দায়ের করলেন বিজেপি বিধায়ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment