Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

অবশেষে সামনে এল জিতের ‘প্রেমী’ ছবির নায়িকা চন্দনা শর্মার আসল পরিচয়! জানুন এখন কি করছেন এককালের এই জনপ্রিয় অভিনেত্রী, এখন দেখতে কেমন হয়েছে দেখুন, রইলো তার আসল পরিচয়

অবশেষে সামনে এল জিতের ‘প্রেমী’ ছবির নায়িকা চন্দনা শর্মার আসল পরিচয়! জানুন এখন কি করছেন এককালের এই জনপ্রিয় অভিনেত্রী, এখন দেখতে কেমন হয়েছে দেখুন, রইলো তার আসল পরিচয়

২০০৪ সালে রবি কিনাগির পরিচালনায় ‘প্রেমী’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল টলিউড সুপারস্টার জিৎ এবং অভিনেতা যীশু সেনগুপ্তকে। তবে তারা ছাড়াও এই সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন চন্দনা শর্মা। তার অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকদের।

পাশাপাশি ‘মনে রেখো আমার এ গান’ গানটিতে তার অভিনয় আজও জনপ্রিয় বাংলা সিনেমার দর্শকদের মধ্যে। তবে এরপরে আর তাকে বিশেষ বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার সামনে এলো তার আসল পরিচয়।
প্রসঙ্গত জানা গিয়েছে অভিনেত্রী চন্দনা শর্মা আসলে সম্পর্কে অভিনেতা যীশু সেনগুপ্তের শ্যালিকা এবং যীশুর স্ত্রী নীলাঞ্জনার বোন।

আরও পড়ুন: আর জি কর মামলা থেকে সরে গেলেন বৃন্দা গ্রোভার

আসলে চন্দনা এবং নীলাঞ্জনা দুজনেই অভিনেত্রী অঞ্জনা ভৌমিক এর দুই মেয়ে। প্রেমী সিনেমা দিয়ে টলিউডে প্রবেশ করার পর আর অবশ্য বাংলা সিনেমা করেননি চন্দনা। বরং সোজা চলে গিয়েছিলেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। সেখানে একাধিক সিরিয়ালে কাজ করতে দেখা গেছে তাকে। পাশাপাশি লাগাতার বিজ্ঞাপনে অভিনয় করেছেন প্রেমী সিনেমার নায়িকা চন্দনা। এমনকি বিজ্ঞাপনের সূত্রে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তবে বাংলায় আর কাজ না করায় বেশ হতাশ হয়েছিলেন তার বাঙালি অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story