Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

এবার ‘খড়কুটো’তে আসছে গুনগুন আর সাজির প্রেমিকের বন্ধুত্ব! ‘ভালোই জমবে এদের’, জানালেন দর্শকরা, ভাইরাল ভিডিও

এবার ‘খড়কুটো’তে আসছে গুনগুন আর সাজির প্রেমিকের বন্ধুত্ব! ‘ভালোই জমবে এদের’, জানালেন দর্শকরা, ভাইরাল ভিডিও

স্টার জলসার পর্দায় দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে ‘খরকুটো’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে অভিনেত্রী তৃনা সাহার মত ইয়াং অভিনেত্রীর পাশে টলিউডের একাধিক বর্ষীয়ান কলাকুশলীদের কাজ করতে দেখা যাচ্ছে। পাশাপাশি একান্নবর্তী পরিবারের গল্প দিয়ে এই ধারাবাহিক মন জয় করে নিয়েছিল নেটিজেনদের।

কারণ ধারাবাহিকে তথাকথিত অন্য সিরিয়ালগুলির মত নেতিবাচকতার কোন স্থান নেই। তবে বেশ কিছুদিন হল ক্রমশ কমতে শুরু করেছিল ধারাবাহিকের টিআরপি। ফলাফল হিসেবে সন্ধ্যের স্লট থেকে সরে গিয়ে বর্তমানে দুপুরবেলা সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে ‘খরকুটো’ ধারাবাহিককে। তবে ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীরা দর্শকের ভালোবাসা আবারও জয় করার জন্য চেষ্টার কোন খামতি রাখছেন না।

এবার ধারাবাহিকে এলো নতুন চরিত্র। সে হলো পটকার মেয়ে সাজির প্রেমিক। ইতিমধ্যেই রেস্টুরেন্টে খেতে গিয়ে পরিবারের হাতে ধরা পরতে দেখা দিয়েছে সাজিকে। এরপর বাড়ির সবাই একত্রিত হয়ে তাকে বকতে শুরু হইলে গোটা ঘটনা নিজের হাতে তুলে নেয় গুনগুনম পাশাপাশি সাজির প্রেমিককে ফোন করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করতে থাকে সে।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই মাকে হারালো ‘মিঠাই’, হলনা শেষ দেখাটুকুও! মাকে হারিয়ে শোকে স্তব্ধ সকলের প্রিয় ‘মিঠাই’রানী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য এই দৃশ্য দেখে নেটিজেনরা মনে করছেন খরকুটো ধারাবাহিকের পুরনো গুনগুনকে আবার ফিরে পেতে চলেছেন দর্শকরা। পাশাপাশি দারুন জমবে গুনগুন এবং সাজির প্রেমিকের জুটি, এমনটাই মনে করছেন খরকুটো ধারাবাহিকের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment