Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

‘শ্যামলা নায়িকার সঙ্গে ফর্সা ডাক্তারের প্রেম’! ‘দেশের মাটি’র পর এবার নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে ফিরছেন দিব্যজ্যোতি দত্ত, স্টার জলসায় আসছে ‘অনুরাগের ছোঁয়া’

‘শ্যামলা নায়িকার সঙ্গে ফর্সা ডাক্তারের প্রেম’! ‘দেশের মাটি’র পর এবার নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে ফিরছেন দিব্যজ্যোতি দত্ত, স্টার জলসায় আসছে ‘অনুরাগের ছোঁয়া’

শেষবার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে কিয়ান এর ভূমিকায়। এবার নতুন ধারাবাহিক দিয়ে আবার ছোট পর্দায় ফিরে আসছেন জনপ্রিয় টলিউড অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র ট্রেলার। বলাই বাহুল্য ইতিমধ্যে তা বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ধারাবাহিকটি।

প্রসঙ্গত ধারাবাহিকে ডাক্তারের ভূমিকায় দেখতে পাওয়া যাবে দিব্যজ্যোতি দত্তকে। তার বিপরীতে একজন শ্যামলা অথচ গুণবতী মেয়ের চরিত্রে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তিনি ইতিমধ্যেই ‘দত্ত অ্যান্ড বউমা’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করে ফেলেছেন। তবে ধারাবাহিকের প্রোমো দেখে নেটিজেনদের একাংশ পড়ছেন এটি মালায়ালাম সিরিয়াল ‘করুথামুথু’র বাংলা রিমেক।

প্রসঙ্গত ধারাবাহিকে দুই নায়িকার মধ্যে একজন তথাকথিত গুণবতী কিন্তু মনে মায়া দয়ার লেশমাত্র নেই। তাকেই পছন্দ হয় ডাক্তার দিব্যজ্যোতির পর্দার মায়ের। কিন্তু শ্যামলা গুণবতী মেয়েটিকেই মনে ধরেছে ধন্বন্তরি ডাক্তারের। বলাই বাহুল্য শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে কিভাবে তারা একত্রিত হয় তা নিয়েই গড়ে উঠবে সিরিয়ালের গল্প।

আরও পড়ুন: ‘মা আমি চুরি করিনি, মা’! নিজের বিখ্যাত ডায়লগ দিয়ে এবার দারুণ মজাদার ভিডিও বানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! হাসির রোল নেটদুনিয়ায়, ভাইরাল ভিডিও

এদিন নেটিজেনদের একাংশ ধারাবাহিকের গল্পকে প্রশংসা করেছেন। তবে দর্শকদের অনেকেই মনে করছেন একই রকম গল্পে এর আগে একাধিক সিরিয়াল তৈরি হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র নিজস্ব ফ্যানবেস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment