Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 July 2026

বিগ বসে প্রতিযোগী হচ্ছেন রিয়া চক্রবর্তী! জানেন, কেন এই রিয়্যালিটি শোতে ডাক পেলেন বিতর্কিত অভিনেতা

রিয়ার কাছে বিগ বসের প্রস্তাব পৌঁছেছে

বিগ বসে প্রতিযোগী হচ্ছেন রিয়া চক্রবর্তী! জানেন, কেন এই রিয়্যালিটি শোতে ডাক পেলেন বিতর্কিত অভিনেতা

সুশান্ত সিংহ রাজপুত অস্বাভাবিক মৃত্যু মামলায় ২৮ দিন জেলে খেটে সবে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। এবার কি বিগ বস ১৪ তে অঙ্গসহ্য নেবেন তিনি? এই প্রশ্নই বলিউডের অন্দরে।

সূত্রের খবর, বিগ বস ১৪ তে প্রতিযোগী হিসেবে অংসহ্য নিতে চলেছেন রিয়া।

আরও পড়ুন: Suniel Shetty Farmhouse: খণ্ডালার পাহাড়ে সুনীল শেট্টির বিলাসবহুল ভিলা, অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে

যদিও মাদক যোগ মামলা থেকে পুরোপুরি মুক্তি পাননি রিয়া। কিন্তু তিনিই এখন বলিউডের আলোচনার কেন্দ্রে। জানা যাচ্ছে, বিগ বস ১৪ র অন্দরমহলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে রিয়ার।

সূত্রের খবর, এই মুহূর্তে হাতে তেমন কাজ নেই রিয়ার। তাঁর পরিচিতিও এখন তুঙ্গে। তাই তাঁকে বিগ বস ১৪ র ঘরে নিয়ে যেতে তৎপর প্রযোজকরা। একটা অংশের বক্তব্য, রিয়ার কাছে বিগ বসের প্রস্তাব পৌঁছেছে। দু’একদিনের মধ্যেই পুরো বিষয়টি সামনে আসতে চলেছে।

আরও পড়ুন: নুসরত সন্তানসম্ভবা, জীবনের নতুন অধ্যায় কী যশময়!

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

EntertainmentLifestyle