Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

এবার গড়ের মাঠে দুর্দান্ত সুরে গিটার হাতে গান গাইলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

এবার গড়ের মাঠে দুর্দান্ত সুরে গিটার হাতে গান গাইলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর, তুমুল ভাইরাল ভিডিও

গতবছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাইক নিয়ে ঘুরে ঘুরে গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করার অদ্ভুত পদ্ধতির জন্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। তার এমন অভিনব পদ্ধতিতে কাঁচা বাদাম বিক্রি করা দেখে অবাক হয়েছিল। সেই দৃশ্য নেটদুনিয়ায় শেয়ার হতেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল নেটনাগরিকদের একাংশের মধ্যে। ভুবন বাবুর ‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশের মাটিতে। সেই নিয়ে সকলের প্রিয় বাদাম কাকুর অভিযোগের শেষ ছিল না। তার কথায়, তার জনপ্রিয়তা তার ব্যবসার বিরাট ক্ষতি করে দিয়েছে। এরপর থেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ার বহু উঠতি সঙ্গীত শিল্পীদের সাথে একাধিক গানের রেকর্ডিং করেছেন ভুবন বাদ্যকর। সেই গানগুলোও রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। তবে নেটিজেনদের একাংশ রীতিমতো তাকে নিয়ে ট্রোল করেন। তবে খারাপের মাঝেও কিছু ভালো থাকে। বিদেশের এক সঙ্গীত পরিচালক তার গানের সাথে রিমিক্স বানিয়েছিলেন। এমনকি তিনি এও বলেছিলেন, সেই ভিডিও থেকে যা ইনকাম হবে তার অর্ধেকটা তিনি ভুবন বাদ্যকরকে দিয়ে দেবেন। তবে শেষপর্যন্ত তিনি সেই টাকা দিয়েছিলেন কিনা তা অবশ্য জানা নেই। সম্প্রতি আবারও ভুবনবাবু এক মিউজিক ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়।

সম্প্রতি সকলের প্রিয় বাদাম কাকুকে গড়ের মাঠে হাতে নিল গিটার নিয়ে গান গাইতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার এক সঙ্গীত শিল্পীর সাথে আবারো গান গেয়েছেন তিনি। ‘কাঁচা বাদাম’ গানটাকে নতুন ভাবে গাওয়া হয়েছে এই মিউজিক ভিডিওতে। ইতিমধ্যেই এই মিউজিক ভিডিওর ভিউজ হয়েছে অনেক। এই মিউজিক ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটদুনিয়ায় ট্রোলাররা আবারো ট্রোল করেছেন তাকে। তবে নেটিজেনদের একাংশ প্রশংসাও করেছেন, তা বলাই বাহুল্য। বীরভূম থেকে কলকাতা সব জায়গায় ঘুরে ঘুরে বানানো হয়েছে এই ভিডিও। এই মিউজিক ভিডিওতে তার সাথে গলা মিলিয়েছেন সঙ্গীত শিল্পী বিজয়সুরোদীপ শীল। সম্প্রতি এই মিউজিক ভিডিওর মাধ্যমেই আবারো নেটিজেনদের মাঝে চর্চার কেন্দ্রবিন্দু থেকে উঠে এলেন ভুবনবাবু।

আরও পড়ুন: আমলকী গাছ দেখে উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী, ছাতা দিয়েই পেড়ে ফেললেন প্রিয় ফল, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment