Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

আমলকী গাছ দেখে উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী, ছাতা দিয়েই পেড়ে ফেললেন প্রিয় ফল, ভাইরাল ভিডিও

আমলকী গাছ দেখে উচ্ছ্বসিত মিমি চক্রবর্তী, ছাতা দিয়েই পেড়ে ফেললেন প্রিয় ফল, ভাইরাল ভিডিও

টলিউডের ব্যস্ত নায়িকাদের মধ্যে মিমি চক্রবর্তী অন্যতম। শত ব্যস্ততার মাঝেও নিজেকে হারিয়ে যেতে দেননা তিনি। সুযোগ পেলেই জলপাইগুড়িতে তার বড় হয়ে ওঠার দিনগুলি ফিরে পেতে চান অভিনেত্রী। সম্প্রতি গাছ থেকে ছাতা দিয়ে আমলকি পারলেন মিমি। সেই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে মিমি চক্রবর্তীকে লাফালাফি করে ছাতা দিয়ে গাছ থেকে আমলকি পারতে দেখা যাচ্ছে। এই দৃশ্য তার সাথে থাকা কোন এক সঙ্গী ক্যামেরাবন্দি করেছেন। অভিনেত্রী পরে সেই ভিডিওটি শেয়ার করেছেন তার অনুরাগীদের সঙ্গে।

সম্ভবত ভিডিওটি কোন এক পার্কে তোলা হয়েছে। হয়তো কাজের সূত্রেই সেখানে গিয়েছিলেন তিনি। আর যাওয়ার পর গাছ ভর্তি আমলকি দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেত্রী। উপায় না পেয়ে নিজেই ছাতা দিয়ে পেরে ফেললেন আমলকি। আর মাটিতে পড়ে যাওয়া আমলকিগুলো তার সঙ্গীরা আলাদা করে সংগ্রহ করতে থাকেন। পরে দুটো আমলকি হাতে নিয়ে ছবি তুলে স্টোরি দিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর এই কান্ড নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে। তার অনুরাগীরা নিজেদের প্রিয় অভিনেত্রীর কান্ড দেখে বেশ মজাই পেয়েছেন।

আরও পড়ুন: জীবনের প্রত্যেকটি টানাপোড়েনে শ্রাবন্তীর পাশে ছিল কেবল একজনই, ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর ছবি

সম্প্রতি এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ছোট থেকেই যেহেতু তিনি প্রকৃতির কোলে বড় হয়ে উঠেছেন তাই এই ধরণের বিষয়গুলিকে তিনি থেকে থেকেই মিস করেন। তাই ছোটবেলার স্মৃতি ফিরে পাওয়ার কোন সুযোগই হাত ছাড়া করতে রাজি নন অভিনেত্রী। অভিনেত্রী আমলকি খেতে খুবই ভালোবাসেন। তাই গাছ ভর্তি আমলকি দেখে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি। শেষে তিনি লিখেছেন, “কে না পেতে চাইবেন এই টাটকা ভিটামিন C!” সম্প্রতি অভিনেত্রীর এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

কলকাতাতে তার বর্তমান বসবাস হলেও তিনি আসলে জলপাইগুড়ির মেয়ে। সেখানেই ছোট থেকে প্রকৃতির মাঝে বড় হয়েছেন তিনি। তাই এই সমস্ত বিষয়ে তাকে ভীষণভাবে টানে। তাই এদিন গাছ ভর্তি আমলকি দেখে তিনি তার ছোটবেলায় ফিরে গিয়েছিলেন। মাঝেমাঝেই ব্যস্ততার মাঝে সময় বার করে নিয়ে জলপাইগুড়িতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান তিনি। সেখানে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে বাড়ির মেয়ের মতোই মিশে থাকেন তিনি।

কিছুদিন আগে তিনি তার একটি পুরোনো বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। যে তার প্রথম শাড়ি পরা থেকে প্রথম মন ভাঙার গল্প সবটাই জানে। সম্প্রতি অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর দেখা মিলল এক ভিন্ন রূপে।

আরও পড়ুন: দীপা কে ভুলে এবারে অন্য নারীকে নিজের জীবনে জায়গা দিতে চলেছে সূর্য, রানী রাসমণির সাথে জুটি বাঁধছেন অভিনেতা দিব্যজ্যোতি, ভাইরাল ফটো

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment