Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

‘শালি অনুষ্কাকে এবার পালাতে সাহায্য করলো ঋষিরাজ’! তুমুল ভাইরাল ‘মন ফাগুনে’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

‘শালি অনুষ্কাকে এবার পালাতে সাহায্য করলো ঋষিরাজ’! তুমুল ভাইরাল ‘মন ফাগুনে’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘মন ফাগুন’ ধারাবাহিকের সম্প্রচার। যেখানে ছোটবেলার হারিয়ে যাওয়া দুই বন্ধুর প্রেমের সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে ধারাবাহিকের পটভূমিকা। ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋষিরাজ এবং পিহুর অনস্ক্রিন রোমান্স ইতিমধ্যেই বেশ জমে উঠেছে কারণ ধারাবাহিকের দর্শক সংখ্যা ক্রমাগত বাড়ছে। পাশাপাশি টিআরপি তালিকাতেও আগের থেকে ভালো ফলাফল করতে শুরু করেছে ধারাবাহিকটি। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো তুমুল ভাইরাল হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা নতুন প্রোমোতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা পিহুর বোন অনুষ্কা বাবার কথা রাখতে বাবার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। কিন্তু মনে মনে সে ভালবাসে দিদির দেওর ঋত্বিককে। তাই শেষ পর্যন্ত বর সেজে মুখ ঢেকে ছাদনাতলায় হাজির হয়ে যায় ঋষিরাজ এবং এরপরই অনুষ্কাকে পালিয়ে যাবার অনুপ্রেরণা দেয় সে।

অনুগামীরা জানতে পেরেছেন নতুন এপিসোডে হৃত্বিকের সঙ্গে পালিয়ে যেতে দেখা যাবে অনুষ্কাকে। বলাই বাহুল্য ঋষিরাজ এর কান্ড কারখানা দেখে যারপরনাই অবাক দর্শকরা। কারণ এতদিন পর্যন্ত ধারাবাহিকে মূলত গম্ভীর একটি চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছিল তাকে। নেটিজেনরা মনে করছেন এবার ঋষিরাজ এবং পিহুর প্রেম আরো বাড়তে দেখা যাবে কারণ ধীরে ধীরে গাম্ভীর্য ত্যাগ করছে ঋষিরাজ।

আরও পড়ুন: ‘সংকীর্তন চলছে, চলবে’! পার্টিতে মদের ফোয়ারার বদলে এবার ‘হরিবোল’, ‘সর্বজয়া’র কান্ড দেখে হাসির রোল নেটদুনিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Environment