Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

‘দাদাগিরি’র সেটে ‘রাসমণি’ দিতিপ্রিয়ার সঙ্গে সলমনের গানে পা মেলালেন সৌরভ গাঙ্গুলী! সঙ্গে ফাঁস হল দিতিপ্রিয়ার অজানা সিক্রেট, ভাইরাল ভিডিও

‘দাদাগিরি’র সেটে ‘রাসমণি’ দিতিপ্রিয়ার সঙ্গে সলমনের গানে পা মেলালেন সৌরভ গাঙ্গুলী! সঙ্গে ফাঁস হল দিতিপ্রিয়ার অজানা সিক্রেট, ভাইরাল ভিডিও

সম্প্রতি দাদাগিরির সেটে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যাকে এর আগে জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে নিয়মিত মুখ্য ভূমিকায় দেখতে পেয়েছেন দর্শকরা। তবে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে ওয়েব সিরিজে মন দিয়েছেন অভিনেত্রী। এবং খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তার ‘মুক্তি’ সিনেমাটি। যেখানে অভিনেত্রীর সঙ্গে দেখতে পাওয়া যাবে টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

এদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত হয় নিজের ব্যক্তিগত জীবনের একটি গোপন কথা ফাঁস করে ফেলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। জানিয়েছেন বাইরে তিনি যতই সাফল্য পান না কেন বাড়িতে এখনো মায়ের শাসনে থাকতে হয় তাকে।
তবে এদিনের এপিসোডে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সঙ্গে সকলকে দারুন মজা করতে দেখা গেছে। এমনকি ছোটপর্দার রানী রাসমনির সঙ্গে বলিউড অভিনেতা সলমন খানের গানে পা মেলাতে দেখা গিয়েছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। বলাই বাহুল্য তাদের জুটি দারুণ পছন্দ হয়েছে দর্শকদের।

পাশাপাশি ইতিমধ্যেই দিতিপ্রিয়ার নতুন প্রজেক্ট মুক্তি চাঞ্চল্য ফেলেছে দর্শকদের মধ্যে। ঋত্বিক এবং দিতিপ্রিয়াকে একসঙ্গে পর্দায় দেখার জন্য এখন মুখিয়ে রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: তৃতীয়বারের জন্য মা হচ্ছেন কারিনা কাপুর খান! ৫ নম্বর বার বাবা হতে চলেছেন সইফ, অভিনেত্রীর শেয়ার করা ছবি থেকেই জল্পনা শুরু নেটমাধ্যমে, সুখবর দিলেন অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment