Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 June 2026

অবশেষে দূরত্ব ঘুচলো মিমি-নুসরতের! প্রকাশ্যে দীর্ঘদিন পর কথা বলতে দেখা গেল দুই প্রিয় বন্ধুকে, ‘বোনুয়া’ মিমির সঙ্গে সম্পর্কের দূরত্ব ঘুচল অবশেষে

অবশেষে দূরত্ব ঘুচলো মিমি-নুসরতের! প্রকাশ্যে দীর্ঘদিন পর কথা বলতে দেখা গেল দুই প্রিয় বন্ধুকে, ‘বোনুয়া’ মিমির সঙ্গে সম্পর্কের দূরত্ব ঘুচল অবশেষে

এক সময়ে টলিউডে বন্ধুত্বের অসাধারণ উদাহরণ হিসেবে উঠে এসেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। শুধুমাত্র অভিনয় জগত নয় তার বাইরে রাজনৈতিক ময়দানেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা গিয়েছিল তাদের। একসঙ্গে জিতেও গিয়েছিলেন নির্বাচনের লড়াই। তবে তারপরেই শুরু হয়েছিল ঠান্ডা যুদ্ধ।

জানা গিয়েছিল আগেকার মতো বন্ধুত্ব নাকি আর নেই মিমি এবং নুসরতের। কারণ হিসেবে জানা গিয়েছিল নুসরতের প্রথম স্বামী নিখিলের সঙ্গে অভিনেত্রীর ডিভোর্স হতেই মিমির সঙ্গেও তার সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। তবে এরপর নুসরত ঈশানের জন্ম দিলে উপহার পাঠাতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তবে সশরীরে হাজির হননি তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন পর প্রকাশ্যে কমেন্ট করতে দেখা গেল মিমি চক্রবর্তীকে। যা দেখে নেটিজেনরা মনে করছেন হয়তো আগেকার পুরনো বন্ধুত্ব ফিরে এসেছে দুই বন্ধুর মধ্যে।

প্রসঙ্গত এদিন ডিজনিল্যান্ডেরল তোলা একটি সেলফি পোস্ট করে নুসরত জানিয়েছিলেন তিনি বেড়াতে যেতে চান। সেখানেই কমেন্ট করে মিমি জানিয়েছেন যে এই তো কিছুদিন আগেই বেরিয়ে এলেন নুসরত। প্রসঙ্গত জানা গিয়েছে সম্প্রতি একটি পার্টিতে দেখা হয়েছিল মিমি এবং নুসরতেরম সেখানেই নাকি দীর্ঘদিন পর খোলামেলা আড্ডায় মেতে উঠতে দেখা গিয়েছিল তাদেরম তারপরেই আবারও পুরনো বন্ধুত্ব ফিরে এসেছে দুই অভিনেত্রীর মধ্যে, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: এবারে রানু মন্ডলকে টপকে লতাজির গান গেয়ে ভাইরাল হলেন এক সাধারণ গৃহবধূ, ভাইরাল মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment