Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

‘নেকলেসটা কি রুপোর’? অনুগামীকে ‘অশিক্ষিত’ আখ্যা দিলেন সুদীপা চট্টোপাধ্যায়! ‘টাকার গরম কম দেখান’, পাল্টা তোপ নেটিজেনদের, সুদীপার কীর্তিতে বেজায় চটেছেন নেটিজেনরা

‘নেকলেসটা কি রুপোর’? অনুগামীকে ‘অশিক্ষিত’ আখ্যা দিলেন সুদীপা চট্টোপাধ্যায়! ‘টাকার গরম কম দেখান’, পাল্টা তোপ নেটিজেনদের, সুদীপার কীর্তিতে বেজায় চটেছেন নেটিজেনরা

জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’ সঞ্চালনার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় তিনি। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের সঙ্গে তার ঝগড়া লাগতে দেখতে পেয়েছেন অনুগামীরা। কারণ বিভিন্ন কারনে মাঝে মধ্যেই ট্রোলিং এর শিকার হতে হয় সুদীপা চট্টোপাধ্যায়কে। অপরদিকে তিনিও চুপ করে থাকার পাত্রী নন।

যে কারনে মাঝে মধ্যেই অনুগামীদের সঙ্গে বাকযুদ্ধ বেধে যায় তার। তবে এবার সোশ্যাল মিডিয়ার এক অনুগামীকে অশিক্ষিত বলে সম্বোধন করে আবারো একবার বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গেল সুদীপা চট্টোপাধ্যায়কে।

প্রসঙ্গত এদিন সঞ্চালিকা টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে একটি ফটো পোস্ট করেছিলেন, যেখানে তার গলায় ছিল একটি সিলভার রঙের হার। এরপর এক অনুগামী কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন হারটি রুপোর কিনা। এর উত্তরে সুদীপা জানান এর আগে বহুবার তিনি জানিয়েছেন তিনি কোন নকল গয়না পরেন না বরং সব সময় সোনা এবং রুপোর গয়না পরেন। পাশাপাশি ওই অনুগামীকে অশিক্ষিত বলেও সম্বোধন করতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন: ‘আমি তোমাকে ছাড়া বাঁচবোনা’, ‘রান্নাঘর’এর সুদীপা কে বলেছিলেন মেসি! বিয়েও হয়েই গেছিল ‘রান্নাঘর’এর সুদীপার! দাদাগিরিতে এসে সৌরভ কে জানালেন রান্নাঘরের সঞ্চালক সুদীপা, ফাঁস হল ভাইরাল ভিডিও

এরপরই নেটিজেনদের একাংশ পাল্টা আক্রমণ করেন সুদীপা চট্টোপাধ্যায়কে। টাকার জন্য তিনি অহংকারী হয়ে গিয়েছেন, এমন অভিযোগও শুনতে হয় তাকে। তবে এরপর ওই অনুগামীর কাছে ক্ষমা চেয়ে সুদীপা জানিয়েছেন অন্য একজনকে বলতে গিয়ে ভুল করে ঐ অনুগামীকে কথাটি বলে ফেলেছিলেন তিনি। তবে তার ক্ষমায় মোটেও সন্তুষ্ট হন নি নেটিজেনরা।

আরও পড়ুন: ‘আবার কত প্রশ্ন শুরু হল’, বলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক কৃতি স্যানন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment