এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী হলো অরুনিতা এবং পবনদ্বীপ। বলিউডের ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে তাদের জনপ্রিয়তা ছড়িয়েছে দেশের কোনায় কোনায়। সেরা গানের জুটি তো বটেই এছাড়াও তাদের প্রেম নিয়েও চর্চা চলে রীতিমতো। আট থেকে আশি সকলেই অরুনিতা এবং পবনদ্বীপের গানে মুগ্ধ। বলিউড থেকে টলিউড সমস্ত বড় বড় সংগীতশিল্পীরা দুজনের প্রশংসায় পঞ্চমুখ।
ইতিমধ্যে তারা বিভিন্ন মিউজিক অ্যালবামে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গানও গেয়েছেন। এমনকি বিদেশের মাটিতে গিয়ে লাইভ পারফরমেন্স করেছেন। বর্তমানে বিভিন্ন জায়গায় স্টেজ শো করছে এই জুটি। সম্প্রতি তাদের দেখা গিয়েছে ঘাটাল উৎসব। তাদের সেই গান গাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে তাদেরই সোশ্যাল মিডিয়ায় কিছু ফ্যান পেজ থেকে।
সম্প্রতি ঘাটাল উৎসবে অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদ্বীপ রাজন লাইভ পারফরম্যান্স করতে এসেছিল। সেখানে এসে দুজনকে বাংলা গান করতে দেখা গিয়েছে। অরুনিতার কণ্ঠে আমরা ‘তোমায় হৃদ মাঝারে রাখবো’ গানটি শুনতে পেয়েছি। এর পাশাপাশি পবনদ্বীপও অন্য আরেকটি গান ধরে। তাদের এই গানের ভিডিও ভাইরাল হয়েছে তাদের ইনস্টাগ্রামের এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে। তাদের সকল অনুরাগী এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে তাদের ভালবাসায় ভরিয়ে দিয়ে।
উল্লেখ্য ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ এর বিজয়ীর শিরোপা অর্জন করেছেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন এবং প্রথম রানারআপ স্থান দখল করে নিয়েছে বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তাদের গানের প্রতিভা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়েছে। শুধুমাত্র দেশের মাটিতেই নয় বিদেশের মাটিতেও তারা নিজের গানের প্রতিভা তুলে ধরেছে।




