Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ, ৪ মার্চ মন্দিতে খোলা থাকার সময়সীমা বাড়বে

২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ, ৪ মার্চ মন্দিতে খোলা থাকার সময়সীমা বাড়বে

২৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে বেলুড় মঠ। প্রায় দেড় মাস পর খুলে যাচ্ছে বেলুড় মঠ। ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে মঠ খোলা থাকার সময়সীমা বাড়বে। ওই দিন প্রসাদ বিতরণও করা হবে মন্দিরে।

আরও পড়ুন: পুজো কমিটিগুলোর জন্য বরাদ্দ ৫০ হাজার, ইলেকট্রিক বিলে ৫০% ছাড় সহ একাধিক ঘোষণা রাজ্যের

বৃহস্পতিবার মঠের অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার থেকে খুলে যাবে মঠ। সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। কিন্তু এখনই দেখা যাবে না সন্ধ্যা আরতি। প্রসাদ বিতরণও করা হবে না। শুধুমাত্র ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে প্রসাদ বিতরণও করা হবে। কিন্তু মেনে চলতে হবে সঠিক কোভিডবিধি। এরআগে গত ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ রাখা হয়। পরে ফের বন্ধ করে দেওয়া হয় মঠের দরজা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal