Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

স্নিগ্ধজিৎ এর গান শুনে রেগে গিয়ে সারেগামাপার মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন জনপ্রিয় সুরকার অনু মালিক! স্নিগ্ধজিতের পিলে চমকে দিলেন অনু মালিক, ভাইরাল ভিডিও

স্নিগ্ধজিৎ এর গান শুনে রেগে গিয়ে সারেগামাপার মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন জনপ্রিয় সুরকার অনু মালিক! স্নিগ্ধজিতের পিলে চমকে দিলেন অনু মালিক, ভাইরাল ভিডিও

বর্তমানে হিন্দি রিয়েলিটি-শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো জিটিভির সারেগামাপা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিযোগিতা এখানে নিজেদের গানের প্রতিভা ফুটিয়ে তোলে। সে রকমই একজন প্রতিভাবান এবং দর্শকদের অত্যন্ত প্রিয় প্রতিযোগী হলো স্নিগ্ধজিৎ ভৌমিক। আমাদের বাংলার মানুষ স্নিগ্ধজিৎ কে অনেক আগে থেকেই চেনেন। কারণ এর আগে বাংলা রিয়েলিটি সারেগামাপাতে গান গেয়েছেন স্নিগ্ধজিৎ।

সম্প্রতি কিছুদিন আগেই জিটিভির পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছিল বিচারকের বিশিষ্ট আসনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনু মালিক। ঐদিন স্নিগ্ধজিৎ জনপ্রিয় এই সুরকারের একটি সুর করা গান সকলকে গেয়ে শোনান।

কিন্তু ভিডিওটিতে দেখা যায় স্নিগ্ধজিৎ কে প্রশংসায় ভরিয়ে দেওয়ার বদলে তিনি মঞ্চ ছেড়ে চলে যান আর অনু মালিক এই হঠাৎ চলে যাওয়া অবাক করে দেয় বিচারক এবং বাকি প্রতিযোগীদের। কিন্তু এর পর হঠাৎই অবাক করে দিয়ে স্নিগ্ধজিৎ এর ওপরে স্পটলাইট ফেলে তিনি বলেন যে “আমি নিশ্চিত একদিন তুমি এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবে সকলের মুখ উজ্জ্বল করবে।”

আরও পড়ুন: এতো বড় সেলিব্রিটি হয়েও নেই কোনো অহংকার! সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান, প্রশংসায় ভরালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

উল্লেখ্য অডিশনের দিন থেকেই স্নিগ্ধজিৎ সকল বিচারকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। গানের জাদুতে মাতিয়ে রেখেছে সকলকে এখন তার একটাই উদ্দেশ্য সারেগামাপা এর সেরা শিরোপা অর্জন করা। এবছর সারেগামাপায় অংশ নিয়েছে কলকাতা থেকে অনেক প্রতিযোগিতার মধ্য থেকে দ্বৈপায়ন বন্দোপাধ্যায় জানুয়ারিতেই আউট হয়ে গেছেন কিন্তু রয়েছেন নীলাঞ্জনা রায় স্নিগ্ধজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী বাংলার মানুষ তাকিয়ে আছে এই তিন প্রতিযোগী কে কে জিতে নেবে সেরার শিরোপা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment