Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

পরনে হলুদ শাড়ি টুকটুকে লাল ব্লাউজ, ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ খুকুমণির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ‘কাঁচা বাদাম’ নাচ

পরনে হলুদ শাড়ি টুকটুকে লাল ব্লাউজ, ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ খুকুমণির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর ‘কাঁচা বাদাম’ নাচ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিল ‘কাঁচা বাদাম” গানটি। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের রচনা করা এই গান মন জয় করে নিয়েছিল নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা যেতে পারে ‘কাঁচা বাদাম’ হয়ে উঠেছিল নতুন ট্রেন্ড।

পাশাপাশি দেশ-বিদেশের মানুষজনকে পা মেলাতে দেখা গিয়েছিল এই গানে। এবার সেই তালিকায় যোগদান করলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে এদিন অভিনেত্রীকে ‘কাঁচা বাদাম’ গানে নাচ করে সেই ভিডিও ভাগ করে নিতে দেখা যায়।

প্রসঙ্গত স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে এর আগে অভিনয় করলেও স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠতে সক্ষম হয়েছেন অভিনেত্রী দীপান্বিতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: সালমান কাজ করতে সম্মতি জানালেও ভাইজানের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে রাজি হননি সুপারস্টার গোবিন্দা! সালমান খানের সঙ্গে কাজ করার অফার প্রত্যাখ্যান করে দিয়েছিলেন গোবিন্দা

এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে দেখতে পাওয়া গিয়েছে হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে ‘কাঁচা বাদাম’ গানে পা মেলাতে। ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তার একটু দেরি হয়ে গিয়েছে এই ট্রেন্ডে অংশগ্রহণ করতে। পাশাপাশি তার পোশাক দেখে অনুগামীদের বুঝতে অসুবিধা হয়নি যে ‘খুকুমণি হোম ডেলিভারি’র শুটিং সেট থেকেই এই গানে রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment