Take a fresh look at your lifestyle.

‘বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে’! দোলের আগে আবারো দুর্দান্ত গান নিয়ে এলো অঙ্কিতা ভট্টাচার্য, ভাইরাল হলো ভিডিও

210

বর্তমান প্রজন্মের সংগীত জগতের অন্যতম একটি পরিচিত নাম হল অঙ্কিতা ভট্টাচার্য সারেগামাপা জয়ী অঙ্কিতা বর্তমানে সকলের কাছে পরিচিত। শুধুমাত্র বাংলার মানুষদের কাছেই নয় বাংলাদেশেও অঙ্কিতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশের কোনায় কোনায় অঙ্কিতার জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে।

সম্প্রতি আবারও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে অঙ্কিতা। তার নতুন গান বসন্ত বহিল রেকর্ড করতে গিয়েই ভাইরাল হয়েছে সে। বর্তমানে তাঁর নতুন গান সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। গত 9 মার্চ অঙ্কিতার নতুন গাওয়া এই গানটি মুক্তি পেয়েছে আর মাত্র দুদিনের মাথাতেই ৫৩ হাজার ভিউয়ার্স পড়ে গিয়েছে ভিডিওটিতে। সাড়ে তিন হাজারেরও বেশি লাইক পেয়ে গিয়েছে ভিডিওটি।

গানটি প্রচলিত হলেও এই গানের নতুন করে সুর দিয়েছেন অতিশয় জৈন। জনপ্রিয় রেকর্ড লেবেল কোম্পানি তরফ থেকে এই গানটি মুক্তি পেয়েছে। গানের কথা অনুযায়ী বসন্ত এসে গিয়েছে। কিন্তু প্রেমিক আসেনি। সে বিদেশে। তার অপেক্ষায় বিরহকাতর প্রেমিকা। সেই প্রেমিকার বয়ানেই গানের কথা। আর সেটিই গেয়েছেন অঙ্কিতা।

অঙ্কিতার অনুরাগীরা অনেকেই মনে করছেন অঙ্কিতার জীবনের সঙ্গে এই গানের অনেক মিল রয়েছে যদিও সেরকম কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বর্তমানে প্রত্যেক সপ্তাই অঙ্কিতার কন্ঠে এই অসাধারণ গানটি উপভোগ করছেন এবং কমেন্ট বক্সে অসংখ্য ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অঙ্কিতা কে।

Comments are closed.