Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

‘আমার বরই আমার বাচ্চা’! ৪০ বছরের প্রেমিককে নিয়ে প্রেমভরা পোস্ট করে তীব্র ট্রোলড ২৫ বছরের অভিনেত্রী শ্রুতি দাস, ৪০ বছরের প্রেমিককে নিয়ে পোস্ট ২৫-র শ্রুতির

‘আমার বরই আমার বাচ্চা’! ৪০ বছরের প্রেমিককে নিয়ে প্রেমভরা পোস্ট করে তীব্র ট্রোলড ২৫ বছরের অভিনেত্রী শ্রুতি দাস, ৪০ বছরের প্রেমিককে নিয়ে পোস্ট ২৫-র শ্রুতির

‘ত্রিনয়নী’ থেকে শুরু করে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কটাক্ষ এবং সমালোচনার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। কারণ তিনি স্পষ্টবক্তা হওয়ার পাশাপাশি কোনদিন নিজের ব্যক্তিগত জীবনকে লুকিয়ে রাখতে পছন্দ করেননি। তাই সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের নানান তথ্য ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। এবার তেমনই একটি পোস্ট করে কটাক্ষের শিকার হতে হল শ্রুতিকে।

প্রসঙ্গত এদিন প্রেমিক ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একটি ঘনিষ্ঠ ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এমনিতেই তাদের বয়সের পার্থক্য নিয়ে নেটিজেনদের ঘোরতর আপত্তি রয়েছে। তবে অভিনেত্রী সেসমস্ত আপত্তিতে পাত্তা দিতে নারাজ। পাশাপাশি এদিন ক্যাপশন মাধ্যমে তিনি জানিয়েছেন স্বর্ণেন্দু তার অভিভাবক আবার কখনো স্বর্ণেন্দুই তার বাচ্চা।

পাশাপাশি একসঙ্গে দোলনায় বসে প্রেমিকের গাল টিপেও দিতে দেখা যায় অভিনেত্রীকে। বলাই বাহুল্য এই পোস্ট দেখে নেট দুনিয়ার নীতি পুলিশরা আক্রমণ শুরু করেছেন অভিনেত্রীকে। তবে বরাবরের মতই কটাক্ষতে কান দিতে নারাজ শ্রুতি। প্রসঙ্গত বর্তমানে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে পরিচালকের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে স্বর্ণেন্দু সমাদ্দারকে। অপরদিকে শ্রুতিকে শেষ দেখা গিয়েছিল দেশের মাটি ধারাবাহিকে।

আরও পড়ুন: বলিউডের অভিনেত্রী হওয়ার জেরে শেষ করতে পারেননি পড়াশোনা, রিজেক্টও হয়েছেন বহুবার বললেন দিশা পাটানি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment