Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

লন্ডনে একা পড়তে গিয়ে বিগড়ে গেছে সৌরভের মেয়ে! সানার চিন্তায় রাতের ঘুম উড়েছে সৌরভের! দিনে দিনে বাড়ছে সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনার চিন্তা, ভাইরাল ভিডিও

লন্ডনে একা পড়তে গিয়ে বিগড়ে গেছে সৌরভের মেয়ে! সানার চিন্তায় রাতের ঘুম উড়েছে সৌরভের! দিনে দিনে বাড়ছে সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনার চিন্তা, ভাইরাল ভিডিও

আমাদের বাংলায় মহারাজ সৌরভ গাঙ্গুলী আমাদের কাছে ভারতীয় ক্রিকেটার হিসেবে যতটা পরিচিত ঠিক সমান ভাবেই আমাদের কাছে সবার প্রিয় দাদাগিরি দাদা হিসেবে পরিচিত তিনি। বিগত ৯ বছর ধরে দাদাগিরির সঞ্চালক এর ভূমিকা দক্ষ হাতে সামলাচ্ছেন তিনি। শনি এবং রবি ঘড়ির কাটায় ঠিক সাড়ে নটা বাজলে টিভির পর্দায় একরাশ প্রশ্ন নিয়ে হাজির হন সকলের প্রিয় মহারাজ।

মঞ্চে উপস্থিত প্রত্যেকেই দাদাকে নানান ধরনের প্রশ্ন করেন, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। যদিও নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে তিনি খুব একটা পছন্দ করেন না তাও তিনি সবার উত্তর দেন একটু অন্যভাবে।

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেইজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই একজন প্রতিযোগী কে সৌরভ গাঙ্গুলী কে প্রশ্ন করতে দেখা গেছে। প্রতিযোগী কে প্রশ্ন করতে শোনা যায় কিসের চিন্তা দাদার রাতের ঘুম কেড়ে নিয়েছে? আর সঙ্গে সঙ্গে সৌরভ উত্তর দেন সানার চিন্তা। দাদা আরও বলেন মেয়ে এখন বড় হচ্ছে, খেয়াল রাখতে হবে বিগড়ে যাচ্ছে কি না।

আরও পড়ুন: একসাথে কাটালেন ১৮ বছর, সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করলেন টলিউডের এই পাওয়ার কাপল

আর এই উত্তর শুনে প্রতিযোগী বলেন যে এই কথা শুনলে সানা কিন্তু রাগ করবে। আর তখনই সৌরভ গাঙ্গুলী জানান সানা এখন আর রাগ করে না কারণ এসব কথা তাকে এখন রোজই শুনতে হয়। লন্ডন এ একা থাকে মা কে সঙ্গে রাখতে চায় না। আবার ৭ দিনের মধ্যে ১ দিন ফোন করে। আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment