২০০২ সালে সাত পাকে বাঁধা পড়ে ছিলেন অভিনেত্রী অর্পিতা ও সকলের প্রিয় বুম্বাদা উরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেখতে দেখতে ১৮ বছর হয়ে গেল তাঁদের বিয়ের। ‘তুমি এলে তাই’ ছবির মাধ্যমে প্রথম আলাপ। তবে সেই ছবিতে বুম্বাদার বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখান থেকে এখন অর্পিতার জীবনের ‘তুমি’ কেবলই বুম্বাদা।
ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন দুজনে। সেই ছবির পর থেকেই তাঁদের জুটি দর্শকমহলে হয়ে উঠেছিল জনপ্রিয়। তবে বেশি ছবিতে দেখা যায়নি একসাথে দুজনকে। পরিচালক হরণাথ চক্রবর্তীর ‘প্রতিবাদ’ ও ‘ফোর্স’ ছবিতে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। কিন্তু প্রথম আলাপ সেই তুমি এলে তাই। সেখান থেকেই শুরু হয় ধীরে ধীরে ভালোবাসা। তারপরই গাঁটছড়া বেঁধে নেন দুজনে। শুধু অনস্ক্রিন নয় অফস্ক্রিনও তাদের কেমিস্ট্রি সুপারহিট।
তবে বর্তমানে কাজের জন্য একসাথে নেই তাঁরা। দেশের বাইরে রয়েছেন আপাতত অর্পিতা। তাই একে অপরকে সময় দিতে পারেন না সব সময়। তবে দূরত্ব নরম করে দিতে পারেনি তাঁদের সম্পর্ককে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানান, তাদের এই জবরদস্ত সম্পর্কের পিছনের সিক্রেট হল একে অপরকে বোঝা এবং বিশ্বাস। যদিও অর্পিতার সঙ্গে বিয়ে করার আগে আরও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন প্রসেনজিৎ। তবে বর্তমানে অর্পিতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এখনো।
আরও পড়ুন: জাভেদ জাফরি কী বললেন বিগ বি-র নাতনি নভ্যা আর মিজানের রিলেশন নিয়ে?
সম্প্রতি ১৮ তম বিবাহ বার্ষিকী পালন করলেন দুজনে। তাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে তাদের বিয়ের কিছু মুহূর্ত। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবিগুলি। নিজেদের বিয়ের কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অর বেটা। ক্যাপশনের জানান, একসাথে ১৭ টা বছর অতিক্রম করলেন তাঁরা। কমেন্ট সেকশনে তাঁদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় নেটবাসীরা।




