Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

তোর্সার অন্যায়ের প্রতিবাদে মুখের ওপর রেজিগনেশন দিয়ে এবার চাকরি ছাড়লো সিদ্ধার্থ! প্রিয় উচ্ছেবাবুকে ‘মিঠাই’য়ের পাশে দাঁড়াতে দেখে দারুণ খুশি অনুগামীরা, ভাইরাল ভিডিও

তোর্সার অন্যায়ের প্রতিবাদে মুখের ওপর রেজিগনেশন দিয়ে এবার চাকরি ছাড়লো সিদ্ধার্থ! প্রিয় উচ্ছেবাবুকে ‘মিঠাই’য়ের পাশে দাঁড়াতে দেখে দারুণ খুশি অনুগামীরা, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি টিআরপি তালিকার শীর্ষস্থান থেকে সরে যেতে বাধ্য হলেও তার জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। পাশাপাশি জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানের মঞ্চ থেকে শুরু করে বাংলা টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর মঞ্চ ইতিমধ্যেই মাতিয়ে দিতে দেখা গিয়েছে মিঠাইকে। একের পর এক দারুন সব পুরস্কার নিজের ঝুলিতে ভরতে সক্ষম হয়েছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি।

এবার তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হলো ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্বের একটি ঝলক। প্রসঙ্গত পাহাড়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পর থেকেই মিঠাই এবং সিদ্ধার্থের সম্পর্কে বেশ উন্নতি হয়েছে এবং অনুগামীদের দাবি মেনে একে অপরের প্রতি প্রেম নিবেদন করেছে তারা। কিন্তু সিদ্ধার্থকে মিঠাইয়ের এত যত্ন নিতে দেখে বেশ রেগে গিয়েছে ধারাবাহিকের ভিলেন তোর্সা।

ফলে একের পর এক বুদ্ধি খাটিয়ে মিঠাইকে জব্দ করার চেষ্টা করছে সে তবে এবার সিদ্ধার্থের সামনে তোর্সার শয়তানি ফাঁস হতেই তার কোম্পানির চাকরি ছেড়ে দিলো সিদ্ধার্থ। বলাই বাহুল্য ধারাবাহিকের গল্পের এই মোচড় দেখে দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানিয়েছেন অপমানের প্রতিবাদ করার জন্য আরো আগেই চাকরি ছাড়া উচিত ছিল উচ্ছে বাবুর। বলাই বাহুল্য সব মিলিয়ে আরো একবার জমজমাট হয়ে উঠেছে ‘মিঠাই’।

আরও পড়ুন: কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নির উপরে ক্ষোভে ফেটে পড়লেন এক সিরিয়াল প্রেমী কাকিমা, মুন্নির মুখের উপর দিয়ে দিলেন মোক্ষম জবাব, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment