Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

‘অবশেষে ফাঁস হতে চলেছে ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্র! আলিয়ার পরদা ফাঁস, ম্যাচ গড়াপেটার রহস্য খুলল উমা, ‘উমা’র নতুন প্রোমো দেখে তীব্র উত্তেজিত নেটিজেনরা, ভাইরাল ভিডিও

‘অবশেষে ফাঁস হতে চলেছে ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্র! আলিয়ার পরদা ফাঁস, ম্যাচ গড়াপেটার রহস্য খুলল উমা, ‘উমা’র নতুন প্রোমো দেখে তীব্র উত্তেজিত নেটিজেনরা, ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‘উমা’র সম্প্রচার। এক মহিলা ক্রিকেটার এর জীবন কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই ধারাবাহিকের গল্প। তবে নেটিজেনরা এর মধ্যে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ জানিয়েছিলেন যে মহিলা ক্রিকেটারের গল্প থেকে সরে গিয়ে সাংসারিক কুটকাচালির মধ্যে ঢুকে পড়েছে ধারাবাহিক।

যে কারণে দিনে দিনে তারা ‘উমা’ সিরিয়ালের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল আবারও নায়িকার খেলার জীবনের উপর ফিরে আসতে চলেছে ধারাবাহিকের নজর। প্রসঙ্গত ম্যাচ ফিক্সিংয়ের কারণে ক্রিকেটের ক্যারিয়ার শেষ হতে বসেছিল ধারাবাহিকের নায়িকা ‘উমা’র।

তবে এবার দেখা গেল ধারাবাহিকের ভিলেন আলিয়ার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছে উমা। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা জানিয়েছেন ক্রমশ আর বাদবাকি সিরিয়ালের মতোই হয়ে উঠছিল এই ধারাবাহিকটি। একই রকম সাংসারিক গন্ডগোলের গল্প ধারাবাহিকের মাধ্যমে তুলে আনছিলেন ধারাবাহিকের নির্মাতারা।

আরও পড়ুন: আবারো বিপদে খড়ি, রাহুলকে বিয়ে করতে মিথ্যে প্রেগন্যান্সির নাটক দ্যুতির! সত্যি সামনে আসতেই দ্যুতির উপর ক্ষেপে লাল নেটিজেনরা, ভাইরাল ভিডিও

তাই এবার আবারো ধারাবাহিকের গল্প ক্রিকেটের দিকে ঘুরে যাওয়ায় বেজায় খুশি হয়েছেন ধারাবাহিকের অনুগামীরা। পাশাপাশি শেষ পর্যন্ত আলিয়ার পর্দা ফাঁস হবে, এমনটাই ভাবছেন দর্শকরা। বলাই বাহুল্য এদিন নতুন করে আরও একবার সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলে দিয়েছে জি বাংলার ‘উমা’।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment