Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

আবারো বিপদে খড়ি, রাহুলকে বিয়ে করতে মিথ্যে প্রেগন্যান্সির নাটক দ্যুতির! সত্যি সামনে আসতেই দ্যুতির উপর ক্ষেপে লাল নেটিজেনরা, ভাইরাল ভিডিও

আবারো বিপদে খড়ি, রাহুলকে বিয়ে করতে মিথ্যে প্রেগন্যান্সির নাটক দ্যুতির! সত্যি সামনে আসতেই দ্যুতির উপর ক্ষেপে লাল নেটিজেনরা, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে নেটিজেনদের একটি বড় অংশের মন জয় করে নিয়ে বাংলা সেরা ধারাবাহিক হয়ে উঠতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে অভিনয় এর মাধ্যমে অভিনেত্রী সোলাঙ্কি রায় পৌঁছে যেতে সক্ষম হয়েছেন দর্শকদের ঘরে ঘরে।

তবে এবার ধারাবাহিকে তার চরিত্র খড়িকে আবারো বিপদে পড়তে দেখতে পেলেন দর্শকরা। প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী বড় বোন দ্যুতির সঙ্গে রাহুলের বিয়ে দেওয়ার জন্য নানান পদক্ষেপ নিতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা এবং ছোট বোন খড়িকে। পাশাপাশি স্বামী ঋদ্ধির সঙ্গেও ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে ধারাবাহিকের নায়িকা খড়ির, এমনটাই মনে করছেন দর্শকরা।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল একটি ছোট্ট ভিডিও ক্লিপ। যেখানে দেখা গিয়েছে আবারো নতুন ষড়যন্ত্র তৈরি করছে দ্যুতি। এবং এই দৃশ্য দেখার পরেই নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন আবারো খড়িকে ভুল বুঝবে ঋদ্ধি। ফলে তাদের সম্পর্কে আবারও আসবে টানাপোড়েন, এমনটাই মনে করছেন দর্শকরা।

আরও পড়ুন: স্টার জলসার ‘গাঁটছড়া’ কে টেক্কা দিতে জি বাংলার দিলো মহাচমক! ভুতের সিরিয়াল নিয়ে এলো জি বাংলা, গা ছমছমে রহস্য নিয়ে পর্দায় আসছেন অভিনেত্রী রুকমা রায়, রইলো ট্রেলার, ভাইরাল ভিডিও

পাশাপাশি বড় বোন দ্যুতিকে মিথ্যে প্রেগনেন্সির খবর ছড়াতে দেখে বেজায় ক্ষেপেছেন দর্শকরা। তারা জানিয়েছেন এবার উচিত সকলের সামনে সব সত্যিটা ফাঁস করে দেওয়ার, নইলে আবারও খড়িকে ভুল বুঝবে সকলে, এমনটাই মনে করছেন তারা। প্রসঙ্গত এরকম চাঞ্চল্যকর গল্পের মাধ্যমে এই মুহূর্তে তুমুল জনপ্রিয় হয়ে উঠতে সক্ষম হয়েছে নতুন এই ধারাবাহিকটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment