Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

অবশেষে সিংহ রায় বাড়ির বড় বউ এর স্বীকৃতি পেল খড়ি, খড়ির শ্বাশুড়ি অর্থাৎ ঋদ্ধিমানের মা নিজের হাতে শাড়ি গয়না বেছে দিল খড়ি কে, তুমুল পরিমানে ভাইরাল ভিডিও

অবশেষে সিংহ রায় বাড়ির বড় বউ এর স্বীকৃতি পেল খড়ি, খড়ির শ্বাশুড়ি অর্থাৎ ঋদ্ধিমানের মা নিজের হাতে শাড়ি গয়না বেছে দিল খড়ি কে, তুমুল পরিমানে ভাইরাল ভিডিও

এই মুহূর্তে বাংলা সেরা ধারাবাহিকের তকমা নিজের ঝুলিতে ভরে নিয়েছে স্টার জলসার গাঁটছড়া শেষ চার সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে দর্শকেরা এই ধারাবাহিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে।

ইতিমধ্যেই স্টার জলসার পক্ষ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজেকে সঠিক প্রমাণ করতে না পেরে খড়ি সিংহ রায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে ঠিক করেছে রাহুলের বিয়েতে থাকবেনা। কিন্তু যাওয়ার পথে ঋদ্ধিমান বাধা দেয় তাকে এবং ঠিক তখনি দ্যুতি আসে খড়ি এবং ঋদ্ধিমান এর কাছে। খড়ির হাত ধরে দ্যুতি বলে তাকে সাহায্য করতে কারণ সে গর্ভবতী আর এই প্রমো দেখার পরিদর্শক আরো উত্তেজিত হয়ে পড়েছে আগামী দিনে কি হতে চলেছে তা দেখার জন্য।

আর এইসবের মাঝে ধারাবাহিকের একটি এপিসোডের ভিডিও ক্লিপ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে রাহুল এবং বিনীতার এনগেজমেন্ট এর জন্য ঋদ্ধিমান এর মা অর্থাৎ খড়ির শাশুড়ি নিজের হাতে খড়ির জন্য শাড়ি এবং গয়না বেছে দিয়ে দিচ্ছে এবং তার হাতে সেই শাড়ি গয়না তুলে দিয়ে তিনি বলছেন আজ রাতে সে যেন এই শাড়ি গয়না পরেই পার্টিতে আসে কারণ সিংহ রায় বাড়ির বড় বউকে এই সাজেই মানায়।

আরও পড়ুন: হাথরস বা উন্নাও কান্ড নিয়ে এবার সিনেমা বানিয়ে দেখান তো’! ‘কাশ্মীর ফাইসল’ দেখে মুখ খুললেন টলিউড পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রশ্ন কমলেশ্বরের

আর এই এপিসোড দেখে দর্শকের এত বেজায় খুশি, কারণ এতদিন ধরে দর্শক যেটা চাইছিল সেই আশা পূরণ হচ্ছে। খড়িকে সিংহ রায় বাড়ির বড় বউ এর মর্যাদা দিচ্ছে তার শ্বাশুড়ি। আর অন্যদিকে ঋদ্ধি এবং খড়ি ও অল্প অল্প করে কাছাকাছি আসছে। সেটা দেখেও দর্শক দারুণ খুশি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment