গত বছরের শেষদিকে বড় পর্দায় মুক্তি পেয়েছিল জনপ্রিয় দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমা ‘পুষ্পা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা আল্লু অর্জুনকে। প্রসঙ্গত এই সিনেমার মাধ্যমে একাধিক রেকর্ড ভেঙে দিতে সক্ষম হয়েছিলেন তিনি। পাশাপাশি অতি অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছিল তার এই সিনেমার গান এবং ডায়লগ।
তবে এবার এই সিনেমার জনপ্রিয় ডায়লগকে অনুসরণ করে অভিনেতা আল্লু অর্জুনের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিতে দেখা গেল টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার এই ট্রোল ভিডিও।
প্রসঙ্গত লাল চন্দন পাচারকারীদের নিয়ে গড়ে ওঠা এই সিনেমার অন্যতম একটি জনপ্রিয় ডায়লগ ছিল আল্লু অর্জুনের মুখে।
যা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় পুষ্পা অর্থাৎ এই সিনেমার মুখ্য চরিত্র অন্য কারো সামনে মাথা ঝোঁকায় না। এই ডায়লগটিই অনুসরণ করে এদিন কটাক্ষ ভিডিও বানাতে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরাকে। তিনি জানিয়েছেন পরীক্ষার হলে টুকলি করার সময় হাত থেকে কাগজ পড়ে গেলে আমাদের উচিত ‘পুষ্পা’কে অনুসরণ না করে তৎক্ষণাৎ মাথা ঝুঁকিয়ে কাগজগুলো তুলে নিয়ে আবারও লিখতে শুরু করে দেওয়া বলাই বাহুল্য অঙ্কুশের হাস্যরসে এদিন মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।
আরও পড়ুন: করোনাকালে নিভৃতে বিয়ে সারলেন শ্রীমা! কী বলছেন অভিনেত্রী?
View this post on Instagram
আরও পড়ুন: ‘রাতে ঘুম হয়নি, প্রথম মোদীজির সামনাসামনি থাকব…’ মনে উচ্ছাস নিয়ে ব্রিগেডের পথে শ্রাবন্তী




