Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

করোনাকালে নিভৃতে বিয়ে সারলেন শ্রীমা! কী বলছেন অভিনেত্রী?

করোনাকালে নিভৃতে বিয়ে সারলেন শ্রীমা! কী বলছেন অভিনেত্রী?

সিঁথিতে চওড়া সিঁদুর। কপালে লাল টিপ। চুলে বিলি কাটা। হাতে সদ্য বিবাহিত কোনের মতো শাঁখা-পলা। পরনে উজ্জ্বল রঙের শাড়ি। ঠিক যেন নব-বধু। বৃহস্পতিবারে নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ছবি শেয়ার করেছিলেন শ্রীমা ভট্টাচার্য।

লক্ষ্মীবারে, লক্ষ্মী বেশে ছবি! স্বাভাবিক ভাবেই এই ছবি দেখে চমৎকৃত অনুরাগীরা। কিন্তু ছবির ক্যাপশন ডেকে আনল বিস্মিত। সেখানে লেখা, আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই, তোমাকে এ ভাবে যেন আজীবন ভালবেসে যাই।

 

আরও পড়ুন: ভাঙছে তৃতীয় বিয়ে! শ্রাবন্তীকে ছাড়া এ কি করছেন রোশন?

টেলি অভিনেত্রী শ্রীমার মন্তব্যের জেরে দিশেহারা অভিনেত্রীর অনুরাগীকূল। তাঁদের প্রশ্ন, এই করোনার মধ্যেই কি তবে বিয়ে সেরে ফেললেন শ্রীমা!

সম্প্রতি, করোনা যোগ কাটিয়ে সুস্থ হয়েছেন শ্রীমা এবং তাঁর পরিবার। বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। সদ্য করোনামুক্তি ঘটেছে। এখন বিয়ের অবস্থাতেও নেই। তা ছাড়া, বিয়ে করার মতো কাউকে পাইনি এখনও। পাশাপাশি জানিয়েছেন,  একটি ফোটোশ্যুট ছিল। তার জন্যেই এই সাজ। ছবিতে চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট, পোশাক শিল্পীর নামও তিনি উল্লেখ করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment