Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

সমস্যা সমাধানে ইউক্রেন ফেরত রাজ্যের পড়ুয়াদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী

সমস্যা সমাধানে ইউক্রেন ফেরত রাজ্যের পড়ুয়াদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী

ইউক্রেন থেকে রাজ্যে ফিরেছেন কয়েকশো জন পড়ুয়া। তাঁদের সঙ্গে এবার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ১৬ মার্চ অর্থাৎ বুধবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করাহয়েছে। ওই অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: কলকাতায় ৫০০ বর্গফুটের কম দোকানগুলিকে আর দিয়ে হবে না ময়লা পরিষ্কার ও পানীয় জলের ফি

ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের কীভাবে সাহায্য করা যাবে, সেই নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী। সেই দেশে থাকতে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের তা শুনবেন মমতা। এই রাজ্যে তাঁরা কীভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে, সেই নিয়েও কথা বলবেন মুখ্যমন্ত্রী বলেই জানা গিয়েছে। কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন হলেও রাজ্য সরকার সাহায্য করতে প্রস্তুত বলেই নবান্ন সূত্রের খবর। পড়ুয়ারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তাই তাঁদের মনের জোর বাড়াতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নবান্নে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমে একদিনেই ফোন আসে অনেকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছিলেন মমতা ব্যানার্জি। এরপর ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে আলোচনা সারতে চাইছেন মমতা ব্যানার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal