Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে কেয়া; উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির 

আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে কেয়া; উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির 

আসানসোল কেন্দ্রে তাঁর নাম নিয়ে জল্পনা ছিলই আর শুক্রবার দেখা গেল অগ্নিমিত্রা পালকেই প্রার্থী করেছে বিজেপি। বর্তমানে অগ্নিমিত্রা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। রাজ্য বিজেপিতেও তিনি এক্কেবারে শীর্ষ স্তরের নেত্রী। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে একজন পরিচিত মুখের সন্ধানে ছিল বিজেপি। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের পাশপাশি জিতেন্দ্র তিওয়ারির নাম নিয়েও জল্পনা ছিল। শেষ পর্যন্ত আসানসোল ধরে রাখতে ভূমিকন্যাতেই আস্থা রেখেছে পদ্ম শিবির। 

আরও পড়ুন: বৃষ্টি কমেছে অনেকটাই, কিন্তু ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের বহু জায়গায়

এদিকে বালিগঞ্জ কেন্দ্রের ক্ষেত্রে কার্যত চমক দিয়েছে রাজ্য বিজেপি। বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়তে পারেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। কিন্তু বালিগঞ্জের ক্ষেত্রেও বিজেপি ভরসা রেখেছে মহিলা মুখে। বালিগঞ্জের প্রার্থী কেয়া ঘোষ রাজ্য বিজেপির মহিলা মোর্চার সদস্য। সেই সঙ্গে তিনি দলের মুখপাত্রও। দলের হয়ে বিভিন্ন সময় একাধিক বিতর্ক অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। সেই কেয়া ঘোষই এবার বালিগঞ্জে বাবুলের প্রতিপক্ষ। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal