Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

‘দ্যা কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও নাম না করে অমিতাভ বচ্চন মুখ খুললেন! ‘নাম নিতে এত ভয় কিসের?’, নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার অভিনেতা

‘দ্যা কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও নাম না করে অমিতাভ বচ্চন মুখ খুললেন! ‘নাম নিতে এত ভয় কিসের?’, নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার অভিনেতা

অনেক বিতর্ক, সমালোচনার পর অবশেষে সিনেমা হলে রমরমিয়ে চলছে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্যা কাশ্মীর ফাইলস। প্রথম ৪ দিনেই ৪০ কোটির উপর ব্যবসা করে নিয়েছে এই ছবি। ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এর চরিত্র বিশেষ প্রশংসিত হয়েছিল। এই সপ্তাহতেই এই ছবি ১০০ কোটির ব্যবসা ছোবে। তবে বলিউডের অনেকেই এই ছবি নিয়ে মুখ খুলতে চাইছেন না। অনেক তারকা কোনরকম কোনো মন্তব্য করেননি। তবে এবারে এই ছবি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।

সম্প্রতি নিজের টুইটারে সিনেমার নাম না করেই তিনি লিখেছেন ‘এখন আমরা সেটা জানি, যেটা আগে কখনো জানতে পারিনি।’ কোনরকম কোনো ছবির নাম উল্লেখ না করেই তিনি এই মন্তব্য করেন। তবুও নেটিজেনদের একাংশের দাবি বিগ বি বিবেক অগ্নিহোত্রির ছবিকে ঘিরেই এই মন্তব্য করেছেন।

তার ওই টুইট এর একাধিক জবাব এসেছে নেটিজেনদের তরফ থেকে। এই মন্তব্যের জন্য তাকে ট্রোল ও বিদ্রুপের স্বীকার ও হতে হয়েছে। অনেকেই বলেছেন তার সাহস হয়নি ছবির নাম উল্লেখ করার। তিনি ভয় পেয়েছেন। ‘অন্তত ছবির হ্যাশট্যাগ ব্যবহার করতে পারতেন, এত ভয় কিসের?’ এই দাবী জানিয়েছেন প্রত্যেকে।

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত চলাকালীন পায়ে পা তুলে বসে মোদক পরিবারের সদস্যরা! ‘মিঠাই’ বয়কটের ডাক দিলেন বাংলাদেশী অনুগামীরা, ‘অপমান বাংলাদেশের’ উঠল রব

আরও পড়ুন: ‘পিলু ভুলে গেছে তার দাদুর হাঁটুর অপারেশনের জন্য সে সুর মন্ডলে এসেছিল’- এই পোষ্ট দেখে পোষ্ট দাতাকে ধুয়ে দিলো নেটিজেন!‘পর্ব না দেখেই ট্রোল করছেন’, ভাইরাল পোস্ট

বলিউডে যখনই কোনো ভালো ছবি রিলিস হয় তখনই প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই সেই ছবি নিয়ে কথা বলতে শোনা যায়। সেই ছবির প্রশংসা করতে দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে সবাই মোটামুটি চুপ, কোনরকমের মন্তব্যই করতে দেখা যাচ্ছে না কাউ কে। এই নিয়ে বেশ সমালোচনা হচ্ছে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment