জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। এই ধারাবাহিক প্রথম যখন শুরু হয়ে ছিলো তখন দেখানো হয়ে ছিলো যে, পিলু সুর মন্ডলে এসেছে গান গাইতে আর সে একজন লোকগানের ছাত্রী অন্যদিকে আহির শাস্ত্রীয় সংগীতের ছাত্রী। এই দুজনের মধ্যে বেশ টক্কর লেগেছে। এরপর ধারাবাহিকে আরো দেখানো হতে থাকে যে, পিলু আহিরের বিয়ে হয়। এদের দুজনের রসায়ন যখন রীতিমতো জমে উঠেছে তখন রঞ্জা মল্লারের গল্প দেখানো হয়।
এরপর ধারাবাহিকে দেখানো হয় যে, রঞ্জা মল্লারের সম্পর্কের টানাপোড়েন। এই ধারাবাহিকে এরপর পিলু ক্রমশ সাইড হতে থাকে রঞ্জা মল্লার বিন্দির দিকে গল্পের আকর্ষণ ঘুরিয়ে দেওয়া হয়। এই নিয়ে দর্শকরা রীতিমতো চটে যান,তাদের বক্তব্য এই যে, কেন মুখ্য নায়িকাকে সাইড করে রাখা হয়েছে? পিলুর কি আর কোনো কাজ নেই খালি মল্লার রঞ্জার সম্পর্কে অনুঘটকের কাজ করা ছাড়া?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন একটি নতুন প্রশ্ন তুলেছেন যা নিয়ে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। একজন নেটিজেন যেমন লিখেছেন যে,“ ‘পিলু’ ধারাবাহিকের পিলু হয়তো ভুলেই গেছে ও যে দাদুর হাটুর অপারেশন এর টাকা যোগাড় করার জন্য গান শিখতে সুরমন্ডলে এসেছিল” এর উত্তরে একজন আবার লিখেছেন যে,“ হাটুর অপারেশন তো গান গেয়ে টাকা পেয়ে আহির করিয়ে ফেলছে বহু আগে। আপনি এতদিন কই আছিলেন। কিছু লিখতে হলে সমসাময়িক বিষয় নিয়ে লিখেন। কাজে আসবে ডিরেক্টরের চোখে পরলে।”
আরও পড়ুন: প্রথম কেমো নিয়েই শুটিংয়ের সেটে “Real fighter” ঐন্দ্রিলা শর্মা

একজন আবার চটে গিয়েছেন রীতিমতো, পোষ্ট দাতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কে বললো আপনাকে?
পিলুর প্রথম উপার্জন দিয়ে ওর দাদুর হাটুর অপারেশন অনেক আগেই হয়ে গেছে এবং সেটা টিভিতেও দেখিয়েছে” আরেক জন বলেছেন,“ পর্ব না দেখে সিরিয়াল নিয়ে আলোচনা করলে যা হয় আরকি”




