Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

ধোঁকা দিয়েছে রাহুল, নিজেকে তাই এবার শেষ করার পথ বেছে নিল অন্তঃসত্ত্বা দ্যুতি! গেলে যেতে পারে রাহুল, তুমুল ভাইরাল ‘গাঁটছড়া’র নতুন প্রোমো

ধোঁকা দিয়েছে রাহুল, নিজেকে তাই এবার শেষ করার পথ বেছে নিল অন্তঃসত্ত্বা দ্যুতি! গেলে যেতে পারে রাহুল, তুমুল ভাইরাল ‘গাঁটছড়া’র নতুন প্রোমো

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থান নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। পাশাপাশি এই ধারাবাহিকে অভিনয় এর মাধ্যমে আরো একবার নেটিজেনদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পরতে দেখা গেল ধারাবাহিকের নতুন প্রোমো।

বলাই বাহুল্য এই ধারাবাহিকে বর্তমানে নিত্যনতুন টুইস্ট দেখতে পাচ্ছেন দর্শকরা। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রোমোতে দেখা গেল বড়লোকের ছেলে রাহুলের থেকে প্রতারিত হয়ে নিজেকে শেষ করার পথ বেছে নিতে বাধ্য হয়েছে দ্যুতি। প্রসঙ্গত ইতিমধ্যেই ধারাবাহিকের দর্শকরা দেখে ফেলেছেন রাহুলকে দোষী প্রমাণ করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খড়ি।

প্রমাণ না পেয়ে আর কখনোই সে ওই বাড়িতে ফিরবে না এমন কথাও জানাতে দেখা গিয়েছে তাকে। তবে এবার বাড়ি ঢুকে নিজের বড় দিদিকে মৃত্যুর সঙ্গে লড়তে দেখতে পায় খড়ি। পাশাপাশি প্রথমবার নিজের মায়ের সামনে দ্যুতি জানিয়েছে যে সে মা হতে চলেছে। বলাই বাহুল্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন দ্যুতির চরিত্রটিকে নেতিবাচক ভাবে দেখানো হলেও সে আসলে ভীষণ বোকা। এবং ভুল লোককে বিশ্বাস করার ফলেই বর্তমানে দুঃখ পেতে হচ্ছে তাকে।

আরও পড়ুন: প্রিন্স হ্যারি, মেঘান মর্কেলের বিয়েতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment