Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

প্রিন্স হ্যারি, মেঘান মর্কেলের বিয়েতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

একাধিক ওয়েবসাইটে প্রশংসিত প্রিয়াঙ্কার রুচিশীল পোশাক।

প্রিন্স হ্যারি, মেঘান মর্কেলের বিয়েতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

শনিবারই চার হাত এক হয়েছে ব্রিটেনের যুবরাজ প্রিন্স হ্যারি এবং তাঁর প্রেমিকা মেঘান মর্কেলের। বিয়ের পর হ্যারি হয়েছেন ডিউক অফ সাসেক্স এবং মেঘান হয়েছেন ডাচেস অফ সাসেক্স। উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে বসেছিল এই বিয়ের আসর। বিয়েতে প্রায় ৬০০ জন আমন্ত্রিত ছিলেন।

দেশ বিদেশের আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ডেভিড বেকহ্যাম, ভিক্টরিয়া বেকহ্যাম, ওপরা উইনফ্রে, জর্জ ক্লনি, সেরেনা উইলিয়াম এর মতো ব্যক্তিত্বরা। একমাত্র ভারতীয় হিসাবে এই রয়্যাল ওয়েডিং-এ নিমন্ত্রিত দের তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মেঘানের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হন প্রিয়াঙ্কা। বিয়ের পর ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া বিশেষ মধ্যাহ্ন ভোজেও যোগ দেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: সোশ্যাল সাইন্সে প্রশ্ন ছিল “বিয়ে কি?” তার উত্তরে ছাত্র যা লিখল তা দেখে চক্ষুচড়কগাছ শিক্ষকের। উত্তরপত্র তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিকালে বিয়ের পর সন্ধ্যায় নব দম্পতির জন্য ফ্রগমোর হাউসে বিশেষ নৈশ ভোজের আয়োজন করেছিলেন প্রিন্স চার্লস। সেখানে বিশষ ২০০ জন’কে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাতের এই রিশেপসনেও জমকালো পোশাকে উপস্থিত হয়ে সকলের নজর কাড়েন প্রিয়াঙ্কা। দ্য গার্ডিয়ান সহ দেশ-বিদেশের একাধিক নামী ওয়েবসাইটে এদিন প্রিয়াঙ্কার ছবি বেরিয়েছে। প্রশংসা করা হয়েছে তাঁর রুচি সম্মত পোশাকের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

EntertainmentLifestyle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *