Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

বিকেলের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি!

বিকেলের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি!

বিকেলের পর ঝেঁপে আসছে ঝড়-বৃষ্টি। এই বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটি জেলাতেও। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-‌সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: যশে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল, দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন

কয়েকদিনের রোদের দাপটে নাজেহাল রাজ্যবাসী। গরমে অস্বস্তি বেড়েই চলেছিল। এবার খানিকটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেল বা সন্ধের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-‌সহ বৃষ্টি হতে পারে। রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই বৃষ্টি হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal