Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
6 July 2026

বৌ পিলুর গায়ে চাদর টেনে দিল আহির! কাছাকাছি আসছে পিলু আহির, ভাইরাল পিলু ও আহিরের মিষ্টি মুহূর্ত, তুমুল ভাইরাল ভিডিও

বৌ পিলুর গায়ে চাদর টেনে দিল আহির! কাছাকাছি আসছে পিলু আহির, ভাইরাল পিলু ও আহিরের মিষ্টি মুহূর্ত, তুমুল ভাইরাল ভিডিও

সিরিয়াল হল বিনোদন জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সন্ধে হলেই টেলিভিশনের পর্দায় সকলে তাদের প্রিয় ধারাবাহিকগুলো দেখতে বসে যান। নিজেদের প্রিয় ধারাবাহিকগুলো না দেখলে যেন পেটের ভাত হজম হয় না মা কাকিমা দের। বর্তমান যুগে তো আবার মা কাকিমার দের পাশাপাশি বাড়ির পুরুষেরাও পাল্লা দিয়ে সিরিয়াল দেখছেন। সন্ধ্যাবেলা হলেই টিভির পর্দায় শুরু হয় পিলু , উমা, মিঠাইয়ের মতন একের পর এক জনপ্রিয় ধারাবাহিক গুলি। ধারাবাহিক গুলি দেখতে দেখতে ধারাবাহিকের সদস্যরা পরিবারের মতো হয়ে ওঠে একসময় ধারাবাহিকে চরিত্রগুলোকে এতোটাই আপন করে নেয় যে ধারাবাহিকগুলো না দেখলে যেন রাতের ঘুম উড়ে যাবে।

সম্প্রতি এরকমই জি বাংলায় কয়েক মাস হলো শুরু হয়েছে পিলু। জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যেই অন্যতম হল পিলু। এই ধারাবাহিক জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। টেলিভিশনের পর্দায় ধারাবাহিক অল্প কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকের গল্প দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনে ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরী এবং পিলুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জি বাংলা ডান্স বাংলা ডান্স খ্যাত প্রতিযোগী মেঘা দাঁ। এটিই মেঘার প্রথম ধারাবাহিক, অভিনয় জগতে এই প্রথম পা রাখা মেঘার।

সুদূর গ্রাম থেকে শহরে ওস্তাদজীর কাছে গান শিখতে আসে পিলু এবং তার পর থেকেই নানা ঘটনা চক্রের মাধ্যমে পিলু এবং আহিরের বিয়ে হয়। কিন্তু পুরোটাই আহিরের অনিচ্ছাসত্ত্বেও হয়। তাই জন্য পিলু এবং আহির এখনো অব্দি নিজেদের কাছাকাছি আসেনি তাদের সম্পর্ক এখনো ছাত্রী এবং শিক্ষকের। কিন্তু বর্তমানে একটু একটু করে পিলুর প্রতি মন গলছে ওস্তাদজীর। বিশেষ করে দোলের দিন পিলু যেভাবে নিজেকে সঠিক প্রমাণ করেছে তারপর থেকে পিলুর প্রতি ভালোলাগা তৈরি হয়েছে আহিরের।

আরও পড়ুন: ‘ব্রেকআপ হলে সবাই ভাবে ছেলেটাই খারাপ, কিন্তু এবার আমারো মুখ খোলার সময় এসে গেছে’! অভিনেত্রী দিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য ‘গঙ্গারাম’ অভিষেকের

এরই মধ্যে চ্যানেলের পক্ষ থেকে পিলু ও আহিরের মিষ্টি মুহূর্ত সামনে এসেছে। পর্বটিতে দেখানো হচ্ছে যে বাইরে বাজ পড়ার আওয়াজে পিলু গুটিয়ে যায় কিন্তু অহির পিলু কে আশ্বাস দেয় ও পিলু র গায়ে যত্ন করে চাদর দিয়ে দেয়। এই দৃশ্য দেখে দর্শকেরা তো বেজায় খুশি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment