সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন শো যার নাম ‘ইস্মার্ট জোড়ি’। এই শো পরিচালনার দায়িত্বে রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। এখানেই তার সঙ্গে খেলতে আসেন বিভিন্ন জনপ্রিয় জুটি। এবার সেই তালিকায় যোগদান করলেন জনপ্রিয় টলিউড অভিনেতা রাজা গোস্বামী এবং তার স্ত্রী মধুবনী গোস্বামী। যারা ছোটপর্দার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়।
প্রসঙ্গত বর্তমানে পরিবারকে সময় দেওয়ার জন্য ছোটপর্দা থেকে দীর্ঘদিনের বিরতি নিতে দেখা গিয়েছে অভিনেত্রী মধুবনী গোস্বামীকে। এদিন শোতে খেলতে এসে তারা প্রকাশ করেছেন যে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে একসঙ্গে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন তারা। তারপর সেই প্রেম গড়িয়েছে বিবাহ পর্যন্ত। বর্তমানে একটি পুত্র সন্তানের বাবা-মা হলেন রাজা এবং মধুবনী।
View this post on Instagram
আরও পড়ুন: এখন থেকেই দারুন অভিনয় করছে ইউভান! ‘ড্রামেবাজ’ ইউভান নকল করছে হাসি, দেখে হতবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও
পাশাপাশি অভিনেত্রী এদিন জানিয়েছেন রাজা এতটাই দায়িত্ববান যে তার প্রবল জ্বরের মধ্যে রাজাই তার মাথায় জলপট্টি দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। তবে নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর মন্তব্যের পাল্টা হিসেবে। তারা জানিয়েছেন স্বামী হিসেবে এটুকু কর্তব্য সকলেই করে থাকেন। তাই আলাদা করে গর্ববোধ করার কিছু নেই বলেই তারা মনে করছেন। তবে রাজা এবং মধুবনীর অনুগামীরা জানিয়েছেন তাদের প্রিয় জুটিকে সুপারস্টার জিৎ এর সঞ্চালনায় খেলতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।




