এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে তাদের থেকেও বোধহয় সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি জনপ্রিয় তাদের একমাত্র ছেলে ইউভান। যে কারণে অনুগামীরা মাঝেমধ্যেই একরত্তি ইউভান এর ছবি এবং ভিডিও দেখার জন্য আবেদন জানিয়ে থাকেন রাজ এবং শুভশ্রীর কাছে।
তারা অবশ্য মাঝে মধ্যেই অনুগামীদের দাবি মেনে বিভিন্ন রকম ফটো এবং ভিডিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার তেমনই একটি ভিডিও শেয়ার করতেই সেখানে দেখা গেল এক নতুন ইউভানকে। কারণ সম্প্রতি আগের ঝাঁকড়া চুল কেটে ফেলতে দেখা গিয়েছে তাকে, ফলস্বরূপ এখন প্রায় চুলহীন মাথাতেই দেখতে পাওয়া যাচ্ছে ইউভানকে বিভিন্ন ফটো এবং ভিডিওয়।
এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় ইউভানকে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলীর চারপেয়ে পোষ্য জিলাটোর সঙ্গে খেলাধুলা করতে। ভিডিওয় অনুগামীরা দেখতে পেয়েছেন ইউভান যতই জিলাটোর দিকে এগোতে শুরু করে, সে ততই ভয় পেয়ে সরে যেতে থাকে। বলাই বাহুল্য এই মিষ্টি ভিডিও দেখে মন গলে গিয়েছে নেটিজেনদের। তারা এদিন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যত দিন যাচ্ছে ততই বোধহয় আরও বেশি করে তাদের মন জয় করে নিতে সক্ষম হয়ে উঠছে ইউভান।
আরও পড়ুন: ফের বিতর্কের মুখে করন জোহার, এবার নাম চুরি করার অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে
View this post on Instagram
আরও পড়ুন: নিউ নর্মালে পেক্ষাগৃহে দর্শক টানতে একসঙ্গে পাঁচটি ছবি মুক্তির দিন ঘোষণা করল যশরাজ ফিল্মসের




