Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

খড়িকে হাত ধরে আটকে নিলো ঋদ্ধি, কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দেবে না! খড়ি ঋদ্ধি কাছাকাছি, ‘গাঁটছড়া’য় আসছে জমজমাট ট্যুইষ্ট, তুমুল ভাইরাল ভিডিও

খড়িকে হাত ধরে আটকে নিলো ঋদ্ধি, কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দেবে না! খড়ি ঋদ্ধি কাছাকাছি, ‘গাঁটছড়া’য় আসছে জমজমাট ট্যুইষ্ট, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে দর্শকদের সবথেকে প্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। কয়েকমাস হলো স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক নতুন শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যে ৭ টা বাজলেই বাড়ির সদস্যরা বসে পড়েন ঋদ্ধি ও খড়ির খুনসুটি দেখার জন্য। এই ধারাবাহিকের জনপ্রিয়তা সেটা TRP তালিকায় চোখ রাখলেই বোঝা যাবে। আর ঋদ্ধি ও খড়ি যে ধীরেধীরে কাছাকাছি আসছে সেটা বেশ স্পষ্ট।

সম্প্রতি গাঁটছড়া র ফ্যান পেজ থেকে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে খড়ি সিংহরায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় ঋদ্ধিমান তাকে আটকায়, যেতে দেয় না। আর এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে ঋদ্ধি খড়িকে এখন রীতিমত চোখে হারাচ্ছে। ধীরে ধীরে ভালোবাসা জন্মাচ্ছে তাদের মধ্যে। যা দেখে মন গলেছে প্রত্যেক দর্শকের। কিন্তু অন্যদিকে খড়ি ও নিজের আত্মসম্মান নিয়ে ভীষণভাবে জেদী সেও ঋদ্ধিমান কে স্পষ্ট জানিয়ে দেয় যে যেদিন ঋদ্ধিমান খড়ি কে যোগ্য সন্মান দিয়ে নিয়ে আসবে সেদিন খড়ি আসবে। কিন্তু ঋদ্ধিমান ও খড়ি কে ছাড়তে রাজি নয়।

সে খড়ির লাগেজ খড়ির বাপের বাড়ি থেকে নিয়ে আসে ও খড়ির ঘরে পাঠিয়ে দেয়। আর ঋদ্ধিমান এটাও খড়ি কে বলে দেয় যে। খড়ি কে বিশ্বাস করে সে রাহুল ও দ্যুতির বিয়ে দিচ্ছে যদি খড়ি চায় এই বিয়ে টা সুস্থভাবে হোক তাহলে খড়ি কে ঋদ্ধির চোখের সামনে থাকতে হবে।

আরও পড়ুন: ধর্ষণের মামলায় অভিযুক্ত মিঠুন পুত্র মিমো, এফআইআর-এর নির্দেশ আদালতের।

আর এই পর্ব দেখে দর্শকেরা বেজায় খুশি। এতদিন ধরে তো সকলে এটাই চাইছিলেন। এবারে শুধু দেখার অপেক্ষা আগামী দিনে রাহুল ও দ্যুতির বিয়েতে কি হতে চলেছে। আবার কোন নতুন মোড় আসতে চলেছে ধারাবাহিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment