Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

ধর্ষণের মামলায় অভিযুক্ত মিঠুন পুত্র মিমো, এফআইআর-এর নির্দেশ আদালতের।

বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ফোনে হুমকি এফআইআর-এর নির্দেশ মিঠুন চক্রবর্তীর স্ত্রী, পুত্রের নামে

ধর্ষণের মামলায় অভিযুক্ত মিঠুন পুত্র মিমো, এফআইআর-এর নির্দেশ আদালতের।

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক ভোজপুরী অভিনেত্রী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি তাঁকে গর্ভপাতেও বাধ্য করা হয়েছে দাবি করেছেন ওই অভিনেত্রী। মিঠুন পত্নী যোগিতা বালির বিরুদ্ধেও ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ওই অভিনেত্রী। দিল্লির রোহিণী আদালতে উঠেছে এই মামলা। মঙ্গলবার আদালত যোগিতা বালি ও মিমোর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এফআইআরে প্রতারণা ও গর্ভপাতের অভিযোগও লিপিবদ্ধ করতে হবে। ওই ভোজপুরী অভিনেত্রীর দাবি, অভিনয়ে সুযোগ পেতে তিনি ২০১৫ সালে মিমোর কাছে গিয়েছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তখন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিঠুন পুত্র। এরপর ওই অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়লে বাধ্য করা হয় গর্ভপাত করতে। এই সব কথা প্রকাশ্যে না বলার জন্য মিমোর মা যোগিতা বালি হুমকিও দেন বলে অভিযোগ। নিজের অভিযোগের স্বপক্ষে ফোনে রেকর্ড করা কথাবার্তার অংশও আদালতে পেশ করেছেন ওই অভিনেত্রী। এই ঘটনার জেরে আপাতত তুমুল গুঞ্জন গোটা বলিউডে।

আরও পড়ুন: বাবা মায়ের সঙ্গে বাড়িতে করলেন অন্নপূর্ণা পুজো, সকলকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানালেন টলিউড কুইন কোয়েল মল্লিক, অনুরাগীদের শুভেচ্ছা জানালেন কোয়েল, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *