এই মুহূর্তে ‘মিঠাই’ থেকে শুরু করে জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিক নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলেও বেশ কয়েকটি ধারাবাহিক পিছিয়ে পড়েছে জনপ্রিয়তার লড়াইয়ে। ফলস্বরূপ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিক।
প্রসঙ্গত কিছুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকটির সম্প্রচার। চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে ক্রমশ নিম্নগামী হয়েছিল ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের জনপ্রিয়তা। যে কারণে চ্যানেল কর্তৃপক্ষ এর সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। তার বদলে এবার আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’।
ইনস্টাগ্রামের একটি পেজের থেকে এবার নেটিজেনরা জানতে পারলেন যে ‘অপরাজিতা অপু’র পর এবার সম্প্রচার বন্ধ হবে ‘কড়িখেলা’ এবং ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক দুটির। তার বদলে জি বাংলায় সম্প্রচারিত হবে অন্য কোন নতুন ধারাবাহিক, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। এদিন জানা গিয়েছে ‘যমুনা ঢাকি’ এবং ‘কড়িখেলা’ দুটি ধারাবাহিকই হারিয়ে ফেলেছে তাদের আগের জনপ্রিয়তা।
আরও পড়ুন: ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দাপান ঋতুপর্ণা সেনগুপ্ত, রইল তার কিছু ঝলক
যে কারণে শুধু শুধু ধারাবাহিকগুলি আর চ্যানেলে সম্প্রচার করতে চাইছেন না জিবাংলা কর্তৃপক্ষ। বলাই বাহুল্য প্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে যাবে শুনে ইতিমধ্যেই চরম হতাশা প্রকাশ করতে দেখা গেছে ধারাবাহিকগুলির অনুগামীদের। তবে অন্যদিকে নেটিজেনদের একটি বড় অংশ নতুন ধারাবাহিকের অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন।
View this post on Instagram




