Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দাপান ঋতুপর্ণা সেনগুপ্ত, রইল তার কিছু ঝলক

একটা সময় ছিলো যখন বাংলা ছবি বলতে আমদের প্রত্যেকের মাথায় আসতো মিষ্টি, স্বতঃস্ফূর্ত এবং প্রানচ্ছল কন্যা ঋতুপর্ণা

ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দাপান ঋতুপর্ণা সেনগুপ্ত, রইল তার কিছু ঝলক

একটা সময় ছিলো যখন বাংলা ছবি বলতে আমদের প্রত্যেকের মাথায় আসতো মিষ্টি, স্বতঃস্ফূর্ত এবং প্রানচ্ছল কন্যা ঋতুপর্ণা সেনগুপ্তা। সময়ের সাথে তিনি এগিয়ে গেলেও তার প্রতিভা তাকে একের পর এক পুরস্কার এনে দিয়েছে। সেই পুরস্কারের ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও। টলিউডের পাশাপাশি তিনি বলিঊডের বহু ছবিতেও অভিনয় করেছেন।

নব্বইয়ের দশকে বাংলা ছবি বলতে এক কথায় সবাই জানতেন ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটি হিট। কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজের ছবি সিলেকশনেও বেশ কিছু বদল আনেন। বর্তমানে তাকে বেশ কিছু ছবিতে অন্য রূপে পেয়েছেন বাঙালি দর্শক। রাজকাহিনী, ভালোবাসার বাড়ি, প্রাক্তন, আহারে, মুক্তধারা, বসু পরিবার, মুখার্জিদার বউ সহ আরো অনেক ছবিতে তার নতুন নতুন চরিত্র আমাদের সবার মন কেড়েছে।

ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়াও বেশ জনপ্রিয় ঋতুপর্ণা। তার আপলোড করা নানা ছবি এবং ভিডিও বর্তমান প্রজন্মের কাছে বেশ আগ্রহের বিষয়। সোশ্যাল মিডিয়ার নানা ছবিতে কখনো তাকে দেখা দিয়েছে বরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে পোস্ট করতে আবার কখনো দেখা গিয়েছে তার মেয়ের সঙ্গে কাটানো নানা সুন্দর মুহূর্তের ছবি।

আরও পড়ুন: প্রয়াত তারকা গায়ক কেকে, অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু 

নিজের কাজ এবং পরিবার ছাড়াও নানা উৎসব অনুষ্ঠানের ছবি দেখেও বোঝা যায় ঋতুপর্ণা কতোটা সামাজিক ব্যক্তিত্বের অধিকারী। গতকালই বিশ্ব এইডস দিবসে তিনি একটি পোস্টের মাধ্যমে সকলকে সতর্কতা বার্তা দেন। তার কিছু দিন আগেই দীপাবলির শুভেচ্ছা এবং গুরু নানক জয়ন্তী নিয়েও নানা পোস্ট দেন, যা প্রত্যকে ভক্তের নজর কেড়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment