Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
27 June 2026

ছোটপর্দার পাশাপাশি এখনো বড়পর্দাতেও নিজের জায়গা পাকাপোক্তভাবে তৈরি করে নিচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা, খুব শীঘ্রই অরিন্দম শীলের আগামী ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে

ছোটপর্দার পাশাপাশি এখনো বড়পর্দাতেও নিজের জায়গা পাকাপোক্তভাবে তৈরি করে নিচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা, খুব শীঘ্রই অরিন্দম শীলের আগামী ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে

নিজের অভিনয় জীবনের দারুণ সাফল্য পেয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই ছোটপর্দা থেকে বড় পর্দায় প্রবেশ করেছেন তিনি। অভিনয় জীবনের শুরুটা ছোট পর্দা দিয়ে হলেও ধীরে ধীরে বড় পর্দায় কাজের সুযোগ পাচ্ছেন অভিনেত্রী। এর আগে স্টার জলসার পর্দায় খোকাবাবু, কলের বউ নামক দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে স্টার জলসা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক খরকুটো তে অভিনয় করতে দেখা যাচ্ছে। বর্তমানে গুনগুন নামেই তিনি সকলের কাছে পরিচিত।

ইতিমধ্যেই টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল এবং সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন তৃণা। জানা যাচ্ছে খুব শীঘ্রই অরিন্দম শীলের আগামী ছবি ‘ইস্কাবনের বিবি’ র জন্য শুটিং শুরু করবেন অভিনেত্রী। এছাড়া হাতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে।’ এই ছবিতেও আগামী দিনে কাজ করতে দেখা যাবে তৃণা সাহা কে। সম্প্রতি কয়েকদিন আগেই হোলি স্পেশাল একটি মিউজিক ভিডিও বেরিয়েছে অভিনেত্রীর। সেই ভিডিও বর্তমানে রমরমিয়ে চলছে এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দশ লক্ষেরও বেশি ভিউয়ার্স পেরিয়ে গিয়েছে।

কিন্তু এসবের মাঝেও তিনি তার বর্তমান ধারাবাহিক খড়কুটো তে কাজ চালিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমি কিছু ছাড়ছি না, আমি সব জায়গায় থাকতে চাইব, সবটা অ্যাডজাস্ট করব। খড়কুটো কতদিন চলবে তা আমি জানি না, খড়কুটোর চলাটা নির্ভর করছে চ্যানেল আর নির্মাতাদের হাতে- তবে আমি সব জায়গাতে আছি। এইটুকুই বলব ফ্যানেরা যতদিন চাইবে আমাকে খড়কুটোতে দেখতে পাবে আর প্রযোজক-পরিচালকরা সুযোগ দিলে আমি সিনেমাও করব, ওয়েবেও থাকব, মিউজিক ভিডিয়োতেও থাকব। আমি শুধু ভালো কাজ করতে চাই, ৩০ দিন কাজ করতে চাই।’

আরও পড়ুন: বলিউড আঁতুড়ঘর নেপোটিজমের! তবুও অজয় দেবগনের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন বিখ্যাত পরিচালক করণ জোহার

যদিও বর্তমানে ধারাবাহিকগুলো পুরোটাই টিআরপির রেটিং এর ওপর নির্ভর করেই চলে। TRP রেটিং খারাপ হলে সেই ধারাবাহিক গুলি বন্ধ করে দেয়া হয়। সেই দিক থেকে দেখতে গেলে বর্তমানে খরকুটো ধারাবাহিকের টিআরপি রেটিং অত্যন্ত কম। যার কারণে দুপুরের স্লোদে পরিবর্তিত করে দেয়া হয়েছে এই ধারাবাহিকে। আর অভিনেত্রীর তৃনা সাহার কথা অনুযায়ী খুব শীঘ্রই হয়তো বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হতে চলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment