Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
26 July 2026

‘কি বিচ্ছিরি চিন্তাধারা, পরিবারের সাথে বসে দেখা যাবেনা’! জিৎ এর ‘ইস্মার্ট জোড়িতে’ প্রতিযোগীদের ঠোঁটে ঠোঁট মিলিয়ে মিষ্টি খেতে দেখে তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

‘কি বিচ্ছিরি চিন্তাধারা, পরিবারের সাথে বসে দেখা যাবেনা’! জিৎ এর ‘ইস্মার্ট জোড়িতে’ প্রতিযোগীদের ঠোঁটে ঠোঁট মিলিয়ে মিষ্টি খেতে দেখে তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়েলিটি-শো ‘ইস্মার্ট জোড়ি’ যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। এখনো পর্যন্ত এই রিয়েলিটি শোয়ের যতটা ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন নেটিজেনরা, তা থেকে বেশ বোঝা গিয়েছে বাস্তব জীবনের দম্পতিদের আমন্ত্রণ জানানো হয় এখানে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার জন্য।

ইতিমধ্যেই এখানে উপস্থিত হতে দেখা গিয়েছে ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকরকে। অপরদিকে টলিউডের আরো অনেক বাস্তব জীবনের দম্পতিরা এখানে অংশগ্রহণ করে বিভিন্ন খেলায় যোগদান করেছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন পরিবারের সঙ্গে বসে দেখার মত শো এটি নয়।

কারণে এদিনের ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মিষ্টি খাচ্ছেন টলিউডের বিভিন্ন জনপ্রিয় দম্পতিরা। যা দেখার পর নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন এই শোয়ের চিন্তা ধারা অত্যন্ত খারাপ এবং শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্যও এমন দৃশ্য দেখানো হচ্ছে যা বাড়িতে বসে সকলের সঙ্গে দেখার উপযোগী নয়।

আরও পড়ুন: অন্যান্য অভিনেত্রী দের থেকে বেশিই ট্যালেন্টেড ইন্দ্রানী হালদার! সুদীপার রান্নাঘরে এসে ‘মিক্সড আচারি চাওমিন’ নিজে হাতে এই রেসিপি শেখালেন গোয়েন্দা গিন্নি, ভাইরাল ভিডিও

তবে পাল্টা মুখ খুলেছেন এই শোয়ের অনুগামীরা এবং তারা জানিয়েছেন ভালোবাসাকে প্রচার করতেই মূলত শুরু করা হয়েছে এই শো। এবং সে কারণেই বিভিন্ন ধরনের ঘনিষ্ঠ খেলা রাখা হয়েছে এই শোতে। তবে তাদের এই দাবি মানতে রাজি নন নেটিজেনদের একটি বড় অংশ।

আরও পড়ুন: ধর্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যোগী আদিত্যনাথকে খোঁচা সদ্য তৃণমূলে যোগদানকারী অভিনেত্রী সায়নীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment