Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

সম্পূর্ণ হলো বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জীর শ্রাদ্ধানুষ্ঠান! উপস্থিত ছিলেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা, নিজের হাতেই স্বামীর শেষকৃত্য সম্পন্ন করলেন স্ত্রী সংযুক্তা, রইলো ভিডিও

সম্পূর্ণ হলো বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জীর শ্রাদ্ধানুষ্ঠান! উপস্থিত ছিলেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা, নিজের হাতেই স্বামীর শেষকৃত্য সম্পন্ন করলেন স্ত্রী সংযুক্তা, রইলো ভিডিও

গত ২৪ শে মার্চ ভোররাতে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অভিষেক চ্যাটার্জী। তার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা টলিপাড়া। বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা তার সহ-অভিনেতা অভিনেত্রী এবং শুভাকাঙ্খীরা প্রত্যেকেই বলেছিলেন বারবার করে চিকিৎসা করাতে ডাক্তার দেখাতে কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। নিয়মিত শুটিং চালিয়ে গিয়েছেন। আর গত ২৪ শে মার্চ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অভিনেতার।

রবিবার প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী আত্মার শান্তি কামনার জন্য অনুষ্ঠিত হয়েছিল শ্রাদ্ধানুষ্ঠান। ঘরের মাঝে বিশাল আকৃতির এক সাদাকালো ছবি রাখা হয়েছিল অভিনেতা এবং তাতে সাজানো ছিল অসংখ্য রজনীগন্ধার মালা এবং সেই ঘরেই সাজানো ছিল অভিনেতার বিভিন্ন বয়সের একটি করে ছবি। তার ছবির সামনে শ্রাদ্ধানুষ্ঠান এর ব্যবস্থা করা হয়েছিল। এইদিন অভিষেকের শ্রাদ্ধানুষ্ঠানের কাজে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা অনুষ্ঠানে দেখা গিয়েছে কৌশিক বন্দ‍্যোপাধ‍্যায়, লাবণি সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ‍্যায়, রাজ চক্রবর্তী দের। ওই শ্রাদ্ধানুষ্ঠানের প্রত্যেকেই সাদা এবং কালো রংয়ের পোশাক পড়ে এসেছিলেন।

আরও পড়ুন: ১৭৩ তম পর্বে পদার্পন ‘ফরচুন রান্নাবান্না’, বিশেষ পর্বে থাকছে আরো চমক

কিছুদিন আগে গুজব রটেছিল যে অভিষেক চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর নাকি তার সংসারের দুরবস্থার নেমে এসেছে আর্থিক সংকট দেখা দিয়েছে তার পরিবারে। এমনকি টলিপাড়ার প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা নাকি ৫-১০ লক্ষ টাকা করে দিয়েছে তার পরিবারকে। কিন্তু অভিনেতা স্ত্রী জানান যে একটা সময় সত্যি তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল যে লক্ষীর ভান্ডার ভেঙে সে টাকা দিয়ে সংসার চালাতে হয়েছিল।

কিন্তু তখন সেভাবে কেউই সামান্য সমবেদনা টুকু জানাতে আসেন নি। অভিষেক চ্যাটার্জী স্ত্রী সংযুক্তা আরও জানিয়েছেন যে মৃত্যুর আগে অভিষেক যথেষ্ট পরিমাণে টাকা সঞ্চয় করে গিয়েছে তার স্ত্রী এবং মেয়ের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই পরিমাণ অর্থ সঞ্চয় করে গিয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ে বহুতলের ওপর হিমেশের নজর কাড়া অ্যাপার্টমেন্ট, দেখে নিন ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment